চলতি মাসেই ঢাকায় আসছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৪

চলতি মাসেই ঢাকায় আসছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৪ |
অক্টোবর মাসের শেষের দিকে তিনদিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক। মানবাধিকার কমিশনার হিসেবে এটিই হবে তার প্রথম ঢাকা সফর। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময়ে এটিই হবে প্রথম কোনো জাতিসংঘের উচ্চপদস্থ কারও প্রথম সফর। কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন ভলকার তুর্ক। এছাড়াও পররাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন তিনি। পাশাপাশি সুশীল সমাজ ও ছাত্র নেতাদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে ভলকার তুর্কের। তবে তার এই সফরে কোনো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হবে কি না তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অনুবিভাগের এক শীর্ষ কর্মকর্তা। এর আগে ভলকার তুর্কের সঙ্গে

জাতিসংঘে সাধারণ অধিবেশনের সময় সাইড লাইনে বৈঠক হয় প্রধান উপদেষ্টার। ২০১৭ সালে রোহিঙ্গা ঢলের সময়েও তিনি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এর অ‍্যাসিস্ট‍্যান্ট হাইকমিশনার ফর প্রটেকশন হিসেবে বাংলাদেশে সফর করেছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া