আরও খবর
এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড়
সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা
৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্-বাংলা ব্যাংক
এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব
রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার
শেয়ারবাজারে সচল হচ্ছে ছায়েদুর ও হিরুর ৯৩ বিও হিসাব
অবশেষে মতিঝিলে নিজস্ব ভবন বুঝে পেল বেসিক ব্যাংক
গাজীপুরে শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে কার্যক্রম বন্ধ
গাজীপুরে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের কারণে তৈরি হওয়া নিরাপত্তাঝুঁকির মুখে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আসামিদের আদালতে আনা সম্ভব হয়নি। এই পরিস্থিতির কারণে ছাত্রদল ও জাসাসের দুজন নেতাকে ক্রসফায়ারে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ কার্যক্রম আজ মঙ্গলবার সম্পন্ন হয়নি। আসামি উপস্থিত না থাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ বসেননি।
বিজ্ঞাপন
২০১৫ সালে বরিশালে ছাত্রদল ও জাসাসের দুজন নেতাকে ক্রসফায়ারে হত্যার ঘটনায় করা এই মামলায় মোট চারজন আসামি রয়েছেন। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ এবং বরিশালের সাবেক পুলিশ সুপার (এসপি) এ কে এম এহসানউল্লাহ
পলাতক রয়েছেন। মামলার অপর দুই আসামি হলেন বরিশালের উজিরপুর থানার সাবেক এএসআই মো. মাহাবুল ইসলাম ও মো. জসিম উদ্দিন, যারা বর্তমানে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন।
ট্রাইব্যুনাল প্রসিকিউটর ফারুক আহাম্মদ জানান, আজ এই মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করার জন্য দিন ধার্য ছিল। প্রসিকিউটর ফারুক আহাম্মদ বলেন, "গাজীপুরে চলা আন্দোলনে তৈরি হওয়া নিরাপত্তাজনিত কারণে কারা কর্তৃপক্ষ আসামিকে ট্রাইব্যুনালে পাঠাতে পারেনি। আসামি যদি না আসে জেরা করার সুযোগ থাকে না।" এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আগামী ১১ নভেম্বর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।






