গাজার জিম্মিদশা থেকে মুক্তি পাচ্ছেন, কে এই কারিনা? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৫
     ৪:১২ অপরাহ্ণ

গাজার জিম্মিদশা থেকে মুক্তি পাচ্ছেন, কে এই কারিনা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৫ | ৪:১২ 83 ভিউ
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধাদের হাতে বন্দি হন কারিনা আরিয়েভসহ চার ইসরাইলি তরুণী। শনিবার গাজার জিম্মিদশা থেকে তাদের মুক্তি পাওয়ার কথা। খবর জেরুজালেম পোস্টের। ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কারিনা আরিয়েভ ২০ বছর বয়সি ইসরাইলি তরুণী। তার জন্ম জেরুজালেমে। ২০২৩ সালের ৭ অক্টোবর যখন হামাস যোদ্ধাদের হাতে অপহৃত হন, সে সময় ইসরাইলের স্থানীয় একটি স্কুলে স্বেচ্ছাসেবী শিক্ষিকা ছিলেন তিনি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্প্রতি ইসরাইলের সরকার এবং গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির স্বাক্ষর হয়েছে। সেই চুক্তির আওতায় মুক্তি পাচ্ছেন কারিনা। ইসরাইলের সংবাদমাধ্যম ইয়েনেত নিউজকে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, কারিনা প্রতিভাবান একজন বংশীবাদক এবং চারটি ভাষায় অনর্গল কথা বলতে পারেন।

তিনি যেকোনো ধাঁধার সমাধানে ব্যাপক দক্ষ। এছাড়াও জটিল সমস্যাকে বেশ চমৎকারভাবে বিশ্লেষণ করার ক্ষমতা আছে তার। তার পরিবারের সদস্যরা আরও জানিয়েছেন, শিশুদের খুব ভালোবাসার কারণে কিন্ডারগার্টেন স্কুলে স্বেচ্ছাসেবী শিক্ষক হিসেবে যোগ দেন কারিনা। এছাড়া ভালোবাসেন রান্না করতে, গান গাইতে, নাচ করতে এবং সৃষ্টিশীল লেখালেখি করতে। সিনেমা দেখতেও ভালোবাসেন, বিশেষ করে ভৌতিক সিনেমা। কারিনাকে ৭ অক্টোবর যখন অপহরণ করা হয় তখন তার পরিবারের সদস্যদের আশঙ্কা ছিল যে তিনি বেঁচে আছেন কি না। অপহরণের দু’মাস পর অপর দুই জিম্মি ড্যানিয়েলা গিলবোয়া এবং ডোরোন স্টেইনব্রেচারের সঙ্গে কারিনার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে হামাস। তখন তার পরিবারের সদস্যরা নিশ্চিত হন যে তিনি বেঁচে আছেন। শনিবার কারিনার সঙ্গে

মুক্তি পাচ্ছেন আরও চারজন তরুণী। তারা হলেন ড্যানিয়েলা গিলোবা (২০), নামা লেভি (২০) এবং লিরি অ্যালবাগ (১৯)।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে শেখ হাসিনা বলেন, দেশের প্রশংসনীয় অগ্রগতি রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের ফল’: মাহফুজ আনাম ‘বিজয়ের মাসে পশুটির কথা শুনলে মনে হয় ওকে টিক্কা খান জন্ম দিয়েছে’—সাংবাদিক ইলিয়াসকে নিয়ে গোলাম মাওলা রনির বিস্ফোরক মন্তব্য কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধাদের বিজয় অগ্রযাত্রা, তরুণদের স্বেচ্ছাসেবী দলে যোগদানের ঢল রেলপথ যখন মাদকের ‘নিরাপদ’ করিডর: নেপথ্যে এসপি শাকিলা ও তার সিন্ডিকেট ‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে ব্ল্যাকমেইল: ২০ লাখ টাকা চাঁদা নিতে এসে ভুয়া সাংবাদিক গ্রেপ্তার জামায়াত নেতার ‘সুপারিশে’ গ্রেপ্তার আ.লীগ নেতার স্ত্রী! থানায় কথা বলতে গিয়েই হাতে হাতকড়া রাজধানীতে সিআইডির ট্রেনিং স্কুল থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার কাশিমপুর কারাগারে সাংবাদিকদের ওপর চলছে ‘মধ্যযুগীয় বর্বরতা’: সিপিজের লোমহর্ষক রিপোর্ট পানামা পেপার্স খ্যাত আলিয়েভ কন্যাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক: গ্রামীণ টেলিকমের ৩০ হাজার কোটি টাকা পাচারের ছক অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ গুলশানের একটি সড়কের নতুন নাম ‘ফেলানী এভিনিউ’ বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ত্রিমুখী সংকট একাধিক চাকরি করলে শিক্ষকদের এমপিও বাতিল পোস্টাল ব্যালটে থাকছে না ৪ দলের প্রতীক পুলিশে বড় রদবদল যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া অপারেশন নাট ক্র্যাক: আখাউড়া দখলের যুদ্ধ সাভারে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক