কোরীয় অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু নিয়ে যা জানা গেল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
     ৫:৩১ অপরাহ্ণ

কোরীয় অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু নিয়ে যা জানা গেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:৩১ 178 ভিউ
‘সিক্রেট হিলার’ খ্যাত জনপ্রিয় দক্ষিণ কোরিয়ান অভিনেত্রী কিম সে-রনের মরদেহ নিজ বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। ২৪ বছর বয়সি তরুণ এই অভিনেত্রীর অকাল মৃত্যু নিয়ে বেশ কিছু রহস্যের তৈরি হয়েছে। তবে এবার বের হয়ে এলো তার মৃত্যুর সেই রহস্য। পুলিশের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, সদ্য প্রয়াত কিম সে-রন আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন। কর্মকর্তারা আরও জানান, অভিনেত্রী আত্মহত্যা করলেও সেখানে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। এর আগে রোববার পুলিশ জানিয়েছিল, এ ঘটনার তদন্তে রয়েছে পুলিশ তবে এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি। এদিকে আরও কিছু গণমাধ্যম জানিয়েছিল, কিম সে-রনের এক বন্ধু রোববার তার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। অভিনেত্রীকে ফোনে

না পাওয়ায় বাড়ির লোকদের খবর দেওয়া হয়। এরপরই বিকেলে অভিনেত্রীর মৃত্যুর খবর জানা যায়। ২০০৯ সালে ‘আ ব্র্যান্ড নিউ লাইফ’ দিয়ে শোবিজে আত্মপ্রকাশ করেন পর কিম সে-রন। ২০১০ সালে ‘দ্য ম্যান ফ্রম নোহোয়ার’ ছবিতে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান। এছাড়াও ‘দ্য নেবারস’, ‘হাই! স্কুল-লাভ অন’-এর মতো ছবিতে অভিনয় করেও জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ত্বকের কোলাজেন বাড়াবে ৬ খাবার বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি খেলাপি ঋণ আদায়ে তিন মাসে ১৫ হাজার মামলা আবারও বেড়েছে মূল্যস্ফীতি মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের শাহজালালে যাত্রীর লাগেজে মিলল ৯৩ হাজার ইউরো শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ ক্যারিয়ারে প্রথমবার ‘রিটায়ার্ড আউট’ সাকিব মৌলভীবাজার থেকে পিছু হটেছিল পাকিস্তানিরা প্রীতি সম্মিলনে এলেন তাঁরা এনসিপি নেতা আশরাফ মাহদীর বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ সেই জহুরুল হক হলের প্রবেশ পথে বসানো হয়েছে পাকিস্তানের পতাকা। বছর শেষে জোড়া ধামাকা নিয়ে পর্দায় ফিরছেন তানজিকা মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্তসহ আরও যা আছে নতুন এমপিও নীতিমালায় দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি