ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়
‘অস্ট্রেলিয়ার মাটিতে আমার দেখা সবচেয়ে বড় অঘটন’: বাংলাদেশের জয়ে মুগ্ধ মার্ক ওয়াহ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয়ে টাইগারদের সজীব ওয়াজেদের অভিনন্দন
টেস্টে ফিরেই দেবদূতের ১৩১, শ্রীলঙ্কায় চালকের আসনে ভারত
ডারউইনে ঐতিহাসিক জয়ের ঘ্রাণ পাচ্ছে বাংলাদেশ
নারী হকির উন্নয়নে কুমিল্লায় শুরু হচ্ছে ‘অপরাজেয় আলো’ প্রশিক্ষণ ক্যাম্প
অস্ট্রেলিয়ার ওপর এখন পাহাড়সম চাপ, বললেন পন্টিং
কানপুর টেস্ট চলাকালে বাংলাদেশের পতাকা পোড়াল বিশ্ব হিন্দু পরিষদ
কানপুর টেস্ট ঘিরে আগেই বিশৃঙ্খলা সৃষ্টির হুমকি দিয়ে রেখেছিল ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভা। যদিও তাদের রুখতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছিল উত্তর প্রদেশের পুলিশ। তবে মাঠে প্রবেশ করতে না পারলেও মাঠের বাইরে ঠিকই অশান্তি সৃষ্টির চেষ্টা করেছে কট্টর হিন্দুত্ববাদীরা।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণে প্রকাশিত খবরে বলা হয়েছে, কানপুরের গ্রিন পার্কে যখন দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে মাঠে নেমেছে বাংলাদেশ ও ভারত, তখন গ্রিন পার্কের বাইরে বাংলাদেশের পতাকায় আগুন দেয় বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)।
গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা হচ্ছে অভিযোগ করে ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো কানপুর টেস্টের বিরোধিতা
করে এসেছিল। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ম্যাচ শুরুর দিন তারা কানপুরে বিক্ষোভ ও রাস্তা অবরোধের চেষ্টা করে। এ সময় বিক্ষোভকারীদের হটাতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। হিন্দুত্ববাদী সংগঠনগুলোর হুমকির মুখে অনেকটা ‘বন্দি’ অবস্থায় কানপুর টেস্টে অংশ নিতে হচ্ছে বাংলাদেশকে। হোটেল এবং মাঠের বাইরে অন্য কোথাও না যেতে বাংলাদেশের ক্রিকেটার ও কোচিং স্টাফদের নির্দেশনা দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।