কলকাতায় টানা বৃষ্টিতে বিপর্যয়, দুর্গাপূজার আগে ৭ জনের মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৫

কলকাতায় টানা বৃষ্টিতে বিপর্যয়, দুর্গাপূজার আগে ৭ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৫ |
দুর্গাপূজার আগে টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে কলকাতা ও আশপাশের শহর। টানা ভারী বৃষ্টির জেরে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার রাতভর প্রবল বর্ষণের ফলে শহরের বহু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, বেনিয়াপুকুর, কালিকাপুর, নেতাজি নগর, গড়িয়াহাট, একবালপুর, বেহালা এবং হরিদেবপুরে আলাদা ঘটনায় এই ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে অন্তত তিনজন বিদ্যুৎস্পর্শে মারা গেছেন। জলাবদ্ধতার কারণে শহরের যান চলাচলে ব্যাপক ব্যাঘাত সৃষ্টি হয়েছে। রেল ও মেট্রো পরিষেবাও প্রভাবিত হয়েছে। নিচু এলাকাগুলোর অনেক ঘরে পানি ঢুকে পড়েছে, ফলে ঘরবাড়ি ও আসবাবপত্রের ক্ষতি হয়েছে। নিরাপত্তার কারণে

কয়েকটি স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ ও পূর্ব কলকাতায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। কলকাতা পৌর করপোরেশনের তথ্য অনুযায়ী, গড়িয়া কামদাহারিতে কয়েক ঘণ্টার মধ্যে ৩৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যোধপুর পার্কে ২৮৫ মিলিমিটার, কালীঘাটে ২৮০ মিলিমিটার, তোপসিয়ায় ২৭৫ মিলিমিটার এবং বালিগঞ্জে ২৬৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের মতে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণেই এই প্রবল বৃষ্টিপাত। তারা জানিয়েছে, শহরে আরও বৃষ্টি হতে পারে। দুর্গাপূজার মাত্র কয়েকদিন আগে এই পরিস্থিতিতে উদ্বেগ ছড়িয়েছে শহরজুড়ে। পূজামণ্ডপগুলোর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে, তবে প্রবল বর্ষণে প্যান্ডেল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় আয়োজকদের অতিরিক্ত সতর্কতা নিতে বলা হয়েছে। এদিকে, জলাবদ্ধতার কারণে কলকাতা বিমানবন্দরেও বিপর্যয় দেখা দিয়েছে। যাত্রীরা দুর্ভোগে পড়েছেন,

বিমান চলাচল ব্যাহত হয়েছে। এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো জানিয়েছে, আজ ফ্লাইট বিলম্বিত হতে পারে। ভিডিওতে বিমানবন্দরের বিভিন্ন অংশে জলাবদ্ধতার চিত্র ধরা পড়েছে। কলকাতার মেয়র ও তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম জানিয়েছেন, শহর করপোরেশন ক্ষতিগ্রস্তদের জন্য খাবার ও আশ্রয়ের ব্যবস্থা নিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, যদি বৃষ্টি বন্ধ থাকে, তবে আজ রাতের মধ্যেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সন্দেহভাজন ২ তরুণের পরিকল্পনা নিয়ে আরও যা জানা গেল রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের পর ইরানে ‘খুব কঠোর’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের অ্যামেরিকার সঙ্গে কিউবার বৈঠক সম্পন্ন: প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল নিউ জার্সিতে গ্যাস লাইনে বিস্ফোরণ, দুই কিশোরসহ আহত ৩ সাবওয়ে স্টেশন থেকে ১জনের মরদেহ উদ্ধার, হামলার শঙ্কা ট্রাম্পের গঠিত রিলিজিয়াস ফ্রিডম কমিশনের একমাত্র মুসলিম নারী সদস্যর পদত্যাগ চাকরি বাঁচাতে নীতি-আদর্শ জলাঞ্জলি দিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: তোপ দাগলেন ড. মোমেন প্রিজন ভ্যান থেকে সাবেক এমপি তুহিনের আকুতি: ‘অসুস্থ হয়ে যাচ্ছি, ন্যায়বিচার চাই’ বঙ্গবন্ধুর ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে ইফতার বিতরণ: শেখ হাসিনার দ্রুত প্রত্যাবর্তনে দোয়া কামনা বঙ্গবন্ধু ও বাঙালি জাতির অদম্য প্রতিরোধের মুখে ঢাকায় এসেছিলেন ইয়াহিয়া চট্টগ্রাম বন্দর থেকে পাহাড়তলী: গণহত্যার কালো অধ্যায় সংস্কারের মুখোশে দমন: ইউনূস সরকারের তেলেসমাতি আইনশৃঙ্খলা বাহিনীই যখন নিরাপদ না, তখন সাধারণ মানুষের কথা কে ভাববে? জ্বালানি সংকটে ভরসা রূপপুর: শেখ হাসিনার মেগা প্রজেক্টেই স্বস্তিতে দেশ শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ: শ্রীকাইল গ্যাসক্ষেত্রের সুফল পাচ্ছে বাংলাদেশ ইনসাফের দোকানে ভেজাল মাল: নিমের মাজনে নিম নেই, জামায়াতের ইসলামে ইসলাম নেই পাঠ্যবই দুর্নীতি : ইউনুসের সংস্কার, সিন্ডিকেটের উৎসব জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন উত্তাল মার্চের স্মৃতিতে শিব্বীর আহমেদের পাঁচটি দেশাত্মবোধক গান আওয়ামী লীগ সরকারের পতন: ভুল কূটনীতি ও অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যবচ্ছেদ