ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পিরোজপুরে পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতীদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার
শ্রমিক নেতৃবৃন্দের মুক্তি ও ওসি প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা সংগঠনের
ব্যানারে অতি ক্ষুদ্র অক্ষরে শেখ হাসিনা সরকারের শিক্ষকবিষয়ক স্লোগান: প্রধান শিক্ষক আটক, রাজনৈতিক মামলা
সাংবাদিকতার কারণে রূপা-বাবুর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আহ্বান অ্যামনেস্টির
৬ মাসে অন্তত ১৮৭ শিশু যথেচ্ছ গ্রেপ্তার, ১২৭ জন সন্ত্রাসবিরোধী আইনে: মানবাধিকার সংস্থা জেএমবিএফের উদ্বেগ
“তৃতীয় বিশ্বের নরক” থেকে অভিবাসন নিষিদ্ধের বিল নিয়ে ন্যান্সি মেইস: ভাষা ও নীতি দুটোই বিতর্কের কেন্দ্রে, মার্কিন জনমত বাড়ছে
পুঞ্জীভূত লোকসানে ২২ ব্যাংক, ক্ষতি ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা
ইনাম আহমেদ চৌধুরী আর নেই
সাবেক সচিব ইনাম আহমেদ চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বিকালে ঢাকার বনানীতে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর।
ইনাম আহমেদ চৌধুরীর ছেলে নাদিম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তার বাবা সোমবার বিকেল সাড়ে চারটার দিকে বনানীর বাসায় অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দাফনের বিষয়ে তিনি জানিয়েছেন, তার বোন ও স্বজনরা বিদেশে রয়েছেন। তাদের দেশে ফেরার পর ৬ ফেব্রুয়ারি জানাজা ও দাফন হবে।
অবসরে যাওয়ার পর ইনাম আহমদ চৌধুরী ১৯৯৯ সালে বিএনপিতে যোগ দেন। ২০০১ সালের বিএনপি-জামায়াত
জোট সরকার আমলে প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ পান তিনি। পরে বিএনপির ভাইস চেয়ারম্যান করা হয়েছিল তাকে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে ২০১৮ সালের ডিসেম্বরে বিএনপি ছেড়ে তিনি আওয়ামী লীগে যোগ দেন। পরে তাকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়।
জোট সরকার আমলে প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ পান তিনি। পরে বিএনপির ভাইস চেয়ারম্যান করা হয়েছিল তাকে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে ২০১৮ সালের ডিসেম্বরে বিএনপি ছেড়ে তিনি আওয়ামী লীগে যোগ দেন। পরে তাকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়।



