ইতিহাসের সেরা ব্যালনের ডি’অর: মেসিকে পেছনে ফেললেন রোনালদো – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ October, ২০২৬

ইতিহাসের সেরা ব্যালনের ডি’অর: মেসিকে পেছনে ফেললেন রোনালদো

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ October, ২০২৬ |
ইতিহাসের সেরা ব্যালনের ডি’অরজয়ী নির্বাচন করতে আয়োজিত বৈশ্বিক সমর্থক ভোটে বিজয়ী হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এর মাধ্যমে প্রথম ‘বিওএটি’ (ব্যালনের ডি’অর অব অল টাইম) খেতাব নিজের নামে করে নিলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।   ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রোনালদোর আইকনিক ২০০৮ মৌসুমকে ফুটবলের এই মর্যাদাপূর্ণ ট্রফির ইতিহাসে সর্বকালের সেরা একক বছর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।   ফুটবল অঙ্গনে দুই মহাতারকার শ্রেষ্ঠত্বের লড়াইকে নতুন করে উসকে দিয়ে সাম্প্রতিক গ্যালা সন্ধ্যার পর এক অনন্য সম্মাননার ঘোষণা দেয় ফ্রান্স ফুটবল। খেলার ইতিহাসে ব্যালনের ডি’অরজয়ী নির্দিষ্ট কোন মৌসুমটি সর্বকালের সেরা, তা নির্ধারণেই প্রবর্তন করা হয় ‘বিওএটি’ পুরস্কারের। সমর্থকদের ভোটে রোনালদো বিজয়ী হন, যেখানে ইউনাইটেডের হয়ে তাঁর ২০০৮ সালের দুর্দান্ত পারফরম্যান্স শীর্ষ

স্থান ছিনিয়ে নেয়।   এই ফলাফলে ক্যারিয়ারজুড়ে নিজের চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে সামান্য ব্যবধানে পেছনে ফেলেছেন আল-নাসর তারকা। ভোটাররা মেসির ২০১২ সালের রেকর্ডগড়া মৌসুমের চেয়ে রোনালদোর প্রথম গোল্ডেন বল জয়কে বেশি পছন্দ করেছেন। উল্লেখ্য, ২০১২ সালে ক্লাব ও জাতীয় দলের হয়ে এক বর্ষপঞ্জিতে রেকর্ড ৯১টি গোল করেছিলেন আর্জেন্টাইন জাদুকর।   ঐতিহ্যবাহী ব্যালনের ডি’অরের বিজয়ী নির্ধারণে আন্তর্জাতিক সাংবাদিকদের প্যানেলের ওপর নির্ভর করা হলেও, ‘বিওএটি’ পুরস্কারের ক্ষেত্রে মূল ক্ষমতা সরাসরি তুলে দেওয়া হয়েছিল সমর্থকদের হাতে। ফ্রান্স ফুটবল তাদের ডিজিটাল পাঠকদের জন্য ভোটের আয়োজন করে, যাতে বিশ্বজুড়ে ভক্তরা তাদের প্রিয় কিংবদন্তির সেরা মুহূর্তকে সর্বকালের সেরা হিসেবে বেছে নেওয়ার সুযোগ পান।   বিওএটি ভোটাভুটির চূড়ান্ত তালিকা   ১. ক্রিস্টিয়ানো রোনালদো (২০০৮)   ২. লিওনেল মেসি

(২০১২)   ৩. ক্রিস্টিয়ানো রোনালদো (২০১৭)   ৪. লিওনেল মেসি (২০২৩)   ৫. ক্রিস্টিয়ানো রোনালদো (২০১৬)   ৬. ক্রিস্টিয়ানো রোনালদো (২০১৪)   ৭. লিওনেল মেসি (২০১৫)   ৮. ক্রিস্টিয়ানো রোনালদো (২০১৩)   ৯. লিওনেল মেসি (২০১১)   ১০. লিওনেল মেসি (২০০৯)   মনোনয়ন তালিকায় কেবল সেসব ফুটবলারই স্থান পেয়েছিলেন, যারা খেলোয়াড়ি জীবনে অন্তত দুই বা ততধিক গোল্ডেন বল জয় করেছেন। এই মর্যাদাপূর্ণ তালিকায় ইয়োহান ক্রুইফ, মিশেল প্লাতিনি, মার্কো ভ্যান বাস্তেন, কার্ল-হাইন্ৎস রুমেনিগে, কেভিন কিগান ও ফ্রাঙ্ক বেকেনবাউয়ারের পাশাপাশি স্থান পেয়েছিলেন রিয়াল মাদ্রিদ আইকন আলফ্রেডো দি স্তেফানো এবং ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও।   ঐতিহাসিক এই ভোটে অংশ নিতে সমর্থকদের ক্ষেত্রে একটি শর্ত রাখা হয়েছিল—ভোট দিতে প্রত্যেককে ১ ইউরো ফি পরিশোধ করতে হয়। ফি থাকা সত্ত্বেও অংশগ্রহণ বাড়াতে আয়োজকরা সকল ভোটারের জন্য

২০২৭ সালের ব্যালনের ডি’অর অনুষ্ঠানের দুটি টিকেট জয়ের একটি লটারির সুযোগ রাখেন।   এই উদ্যোগটি অত্যন্ত জনপ্রিয় প্রমাণিত হয় এবং হাজার হাজার সমর্থক তাদের পছন্দের যুগকে সেরা বানাতে ফি দিয়ে ভোট দেন। পরিসংখ্যানে দেখা গেছে, প্রিয় খেলোয়াড়কে শীর্ষে রাখা নিশ্চিত করতে পাঁচ হাজারের বেশি সমর্থক একাধিকবার ভোট দিয়েছেন।   পুরো ভোটাভুটি জুড়ে রাজত্ব করেছেন রোনালদো ও মেসি, প্রথম ১২টি স্থানের সবকটিই নিজেদের দখলে রাখেন তারা। ১৩তম স্থানে এসে তাদের এই আধিপত্য ভেঙে অন্য কোনো খেলোয়াড় জায়গা করে নেন; ২০০২ সালে ব্যালনের ডি’অরজয়ী পারফরম্যান্সের সুবাদে সেই স্থানে জায়গা পান ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুজন কারাগারে, একজন শিশু উন্নয়ন কেন্দ্রে ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা রায় লেখায় এআই ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা প্রধান বিচারপতির ইয়ামিন হত্যায় ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন