অস্ট্রেলিয়ায় গোলাগুলিতে নিহত ৩, হামলাকারী পলাতক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৬

অস্ট্রেলিয়ায় গোলাগুলিতে নিহত ৩, হামলাকারী পলাতক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৬ |
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের একটি ছোট শহরে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে সন্দেহভাজন হামলাকারী পলাতক রয়েছে। খবর বিবিসির। পুলিশ জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে লেক কারজেলিগো শহরের একটি আবাসিক এলাকায় জরুরি সেবাদানকারী দলকে ডাকা হয়। নিউ সাউথ ওয়েলস পুলিশের তথ্য অনুযায়ী, প্রথম ঘটনায় একটি গাড়ির ভেতর থেকে এক পুরুষ ও এক নারীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এর কিছুক্ষণ পর একই এলাকায় আরেকটি গোলাগুলির ঘটনায় এক নারী নিহত হন এবং এক পুরুষ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। পুলিশ নিশ্চিত করেছে,

সন্দেহভাজন ব্যক্তি একটি গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে এবং তাকে ধরতে অভিযান চলছে। শহরের বিভিন্ন স্থানে একাধিক অপরাধস্থল চিহ্নিত করা হয়েছে। ঘটনাটিকে সম্ভাব্য পারিবারিক সহিংসতা থেকে সংঘটিত হামলা বলে সন্দেহ করছে স্থানীয় সংবাদমাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ড। তবে নিউ সাউথ ওয়েলস পুলিশের সহকারী কমিশনার অ্যান্ড্রু হল্যান্ড হামলাকারী ও নিহতদের মধ্যে সম্পর্কের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার অনুরোধ করা হয়েছে। তার ভাষায়, ছোট একটি শহরে এমন প্রাণঘাতী ঘটনা সবাইকে গভীরভাবে নাড়া দেয়। অ্যান্ড্রু হল্যান্ড আরও বলেন, আগ্নেয়াস্ত্র দিয়ে মানুষকে গুলি করার মতো ঘটনা জনমনে তীব্র আতঙ্ক সৃষ্টি করে। জরুরি সেবাদানকারী সদস্যরা ঘটনাস্থলে যে

পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, তা ছিল অত্যন্ত ভয়াবহ। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সন্দেহভাজন ২ তরুণের পরিকল্পনা নিয়ে আরও যা জানা গেল রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের পর ইরানে ‘খুব কঠোর’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের অ্যামেরিকার সঙ্গে কিউবার বৈঠক সম্পন্ন: প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল নিউ জার্সিতে গ্যাস লাইনে বিস্ফোরণ, দুই কিশোরসহ আহত ৩ সাবওয়ে স্টেশন থেকে ১জনের মরদেহ উদ্ধার, হামলার শঙ্কা ট্রাম্পের গঠিত রিলিজিয়াস ফ্রিডম কমিশনের একমাত্র মুসলিম নারী সদস্যর পদত্যাগ চাকরি বাঁচাতে নীতি-আদর্শ জলাঞ্জলি দিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: তোপ দাগলেন ড. মোমেন প্রিজন ভ্যান থেকে সাবেক এমপি তুহিনের আকুতি: ‘অসুস্থ হয়ে যাচ্ছি, ন্যায়বিচার চাই’ বঙ্গবন্ধুর ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে ইফতার বিতরণ: শেখ হাসিনার দ্রুত প্রত্যাবর্তনে দোয়া কামনা বঙ্গবন্ধু ও বাঙালি জাতির অদম্য প্রতিরোধের মুখে ঢাকায় এসেছিলেন ইয়াহিয়া চট্টগ্রাম বন্দর থেকে পাহাড়তলী: গণহত্যার কালো অধ্যায় সংস্কারের মুখোশে দমন: ইউনূস সরকারের তেলেসমাতি আইনশৃঙ্খলা বাহিনীই যখন নিরাপদ না, তখন সাধারণ মানুষের কথা কে ভাববে? জ্বালানি সংকটে ভরসা রূপপুর: শেখ হাসিনার মেগা প্রজেক্টেই স্বস্তিতে দেশ শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ: শ্রীকাইল গ্যাসক্ষেত্রের সুফল পাচ্ছে বাংলাদেশ ইনসাফের দোকানে ভেজাল মাল: নিমের মাজনে নিম নেই, জামায়াতের ইসলামে ইসলাম নেই পাঠ্যবই দুর্নীতি : ইউনুসের সংস্কার, সিন্ডিকেটের উৎসব জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন উত্তাল মার্চের স্মৃতিতে শিব্বীর আহমেদের পাঁচটি দেশাত্মবোধক গান আওয়ামী লীগ সরকারের পতন: ভুল কূটনীতি ও অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যবচ্ছেদ