আরও খবর
গ্যাসের দাম বাড়ার পঞ্চহেতু
তিন মাসে বাণিজ্য ঘাটতি ছাড়াল ৭৪৭ কোটি ডলার
বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’
পরিস্থিতি স্বাভাবিক না হলে কারখানা বন্ধের ইঙ্গিত মালিকদের
পোশাক শ্রমিক নির্যাতন আড়াল করতে পারেনি সরকার, পুলিশি নির্যাতন ও রাজনীতিকরণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ
শ্রমিক অসন্তোষে স্থবির দেশের প্রধান রপ্তানি খাত: বড় সংকটের মুখে তৈরি পোশাকশিল্প
শ্রমিকদের কারখানায় ফিরে আসার আহ্বান শ্রমমন্ত্রীর
যুক্তরাষ্ট্রের বাজারে বিনিয়োগের সুযোগ রয়েছে বাংলাদেশের ব্যবসায়ীদের
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ৩০তম ইউএস ট্রেড শোর দ্বিতীয় দিনে শুক্রবার বিকেলে ‘যুক্তরাষ্ট্রে বিনিয়োগের সম্ভাবনা ও উপায়’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) ও ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস যৌথভাবে এই তিন দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করেছে। অ্যামচেমের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেমিনারটির মূল লক্ষ্য ছিল বাংলাদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সামনে যুক্তরাষ্ট্রের বাজারে বিনিয়োগের সম্ভাবনা, ব্যবসা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক পর্যায়ে নতুন ব্যবসায়িক সম্পর্ক তৈরির দিকনির্দেশনা তুলে ধরা।
বিজ্ঞাপন
অ্যামচেমের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের বাজারে বিনিয়োগের সুযোগ কাজে লাগালে এ দেশের ব্যবসায়ীরা দেশটির
ব্যবসায়িক সুবিধা ও পরিবেশ সম্পর্কে ধারণা পাবেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যও বাংলাদেশে বিনিয়োগের বড় সুযোগ রয়েছে বলে আলোচনায় মত উঠে আসে। সেমিনারটি সঞ্চালনা করেন ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর পল ফ্রস্ট।
আলোচনায় অংশ নেন ট্রান্সকম লিমিটেড গ্রুপের সিইও সিমিন রহমান, ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের সিইও তানজিম চৌধুরী এবং পিডব্লিউসি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং পার্টনার শামস জামান। এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেট ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের একজন প্রতিনিধি, যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের সিলেক্ট ইউএসএ হেডকোয়ার্টার্সের ব্রেন্ডন কিউ এবং যুক্তরাষ্ট্রের সাইট-সিলেকশন বিশেষজ্ঞ পেইজ ওয়েবস্টার। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে দীর্ঘ আড়াই বছর পর এই ইউএস ট্রেড শোর
আয়োজন করা হয়েছে।





