আরও খবর
গ্রিন ডেল্টাসহ দুই কোম্পানির মেরিন কার্গো বিমা বিক্রিতে ৩ মাসের নিষেধাজ্ঞা
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মামলায় ৪২ জনের নাম উল্লেখসহ ৩৪২ জন আসামি
মিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার, ২০টি ককটেল উদ্ধার
ত্রিপুরায় বিএসএফের ওপর স্থানীয় বাসিন্দাদের হামলা, ৩ আহত, ৯ গ্রেপ্তার
তাহসিফ হত্যায় দীপকে তৃতীয় দফায় রিমান্ডে নেওয়ার আবেদন পুলিশের
কুমিল্লা ইলিশবাহী পিকআপে ডাকাতির পর ১৯ আসামি গ্রেপ্তার
সাংবাদিক রাজীব ঘোষকে ডিবি কার্যালয়ে নেওয়া নিয়ে ডিআরইউ ও ক্র্যাবের উদ্বেগ
ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার ভূমি অফিসের সার্ভেয়ার আসাদুল কারাগারে
রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় থেকে ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ার মো. আসাদুল ইসলামকে (৫১) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সন্ধ্যায় তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিজ্ঞাপন
দুদকের সহকারী পরিচালক মো. মাহাবুব মোর্শেদ জানান, আসাদুল ইসলাম লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার হিসেবে কর্মরত। অভিযোগ রয়েছে, জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে
অবসরপ্রাপ্ত সৈনিক মো. মনিরুল ইসলামের কাছে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন আসাদুল। মনিরুল বিষয়টি দুদককে জানালে সংস্থাটি ফাঁদ অভিযানের পরিকল্পনা করে।
দুদকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বেলা ১১টার দিকে লালবাগ রাজস্ব সার্কেলের কার্যালয়ে সার্ভেয়ারের নির্ধারিত কক্ষে মনিরুল টাকা প্রদান করেন। টাকা গ্রহণের পর আসাদুল তা তার ডান পাশের সাইড টেবিলের দ্বিতীয় তাকে রাখেন। এ সময় ওত পেতে থাকা দুদকের ফাঁদ দলের সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসাদুল ঘুষ গ্রহণের বিষয়টি স্বীকার করেন এবং তার টেবিলের তাক থেকে খাকি রঙের খামে রাখা এক লাখ টাকা উদ্ধার করা হয়।
উদ্ধার করা টাকার নম্বরের সঙ্গে অভিযোগকারীর দেওয়া টাকার নম্বরের হুবহু মিল
পাওয়া গেছে বলে দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে। ঘটনার প্রেক্ষিতে দুদকের সহকারী পরিচালক মো. মাহাবুব মোর্শেদ দণ্ডবিধির ১৬১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলাটি দায়ের করেছেন। মনিরুল ইসলাম ঢাকা জেলার লালবাগ থানার চরকামরাঙ্গী মৌজায় ২৮২ শতাংশ জমির সীমানা নির্ধারণ ও নকশা তৈরির জন্য গত ২৭ এপ্রিল ঢাকা জেলা প্রশাসকের কাছে আবেদন করেছিলেন।






