মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের সঙ্গে জুড়ে দেওয়া ভাইরাল ভিডিও বিভ্রান্তিকর: মক্কা মসজিদ-এর সংবাদমাধ্যম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ October, ২০২৬

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের সঙ্গে জুড়ে দেওয়া ভাইরাল ভিডিও বিভ্রান্তিকর: মক্কা মসজিদ-এর সংবাদমাধ্যম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ October, ২০২৬ |
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার সঙ্গে জুড়ে দিয়ে অনলাইনে ছড়ানো একটি ভিডিওকে বিভ্রান্তিকর বলেছে মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদ নিয়ে সংবাদ প্রচারকারী মিডিয়া প্রতিষ্ঠান ‘দ্য হোলি মস্কস’। গালফভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস মঙ্গলবার (২০ অক্টোবর) এ খবর প্রকাশ করেছে। খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ অক্টোবর সৌদি কর্তৃপক্ষ মসজিদের ভেতরে অশালীন কাজের দায়ে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে তাঁদের নাম বলা হয়েছে নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তার। তবে বিবৃতিতে কোন মসজিদে ঘটনাটি ঘটেছে, তা বলা হয়নি। আর কোনো বিস্তারিতও দেওয়া হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, মসজিদের পবিত্রতা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ইসলামী আইন প্রয়োগ অব্যাহত থাকবে। মৃত্যুদণ্ডের

খবর প্রকাশের পর অনলাইনে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে কাবা শরিফের হাজরে আসওয়াদের কাছে একজন পুরুষ ও একজন নারীকে দেখা যায়। বিভিন্ন পোস্টের ক্যাপশনে ভিডিওটিকে এই মামলার সঙ্গে সম্পর্কিত বলে দাবি করা হয়। ‘দ্য হোলি মস্কস’ এই দাবি নাকচ করেছে। প্রতিষ্ঠানটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছে, এই দাবিসহ ছড়ানো ভিডিওটি মিথ্যা এবং তাঁদের মৃত্যুদণ্ডের প্রমাণ নয়। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে কোনো বিবৃতি দেয়নি। সূত্র: খালিজ টাইমস, ২০ অক্টোবর ২০২৬;

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কঙ্গো থেকে উগান্ডা হয়ে নাইজেরিয়ায় ইবোলা, বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চাইছে ইরান: ট্রাম্প ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে নিহত ২ হিমছড়ি সৈকতে নিখোঁজ নর্থ সাউথ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, মৃত বেড়ে ৫ অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা ব্রুকের বিশ্বরেকর্ড বৃথা, রেকর্ডবুক তছনছ করে ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা ইন্দোনেশিয়ায় শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত ৩ লাখ ৩৩ হাজার মানুষ হুতিদের সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান ইউরোপীয় পার্লামেন্টের ফ্রান্সে ট্রেড ইউনিয়ন ছাড়া অন্য সংগঠনগুলোর বিক্ষোভ নিষিদ্ধ স্থিতিশীলতা রক্ষায় সতর্ক থাকতে হবে শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি বিজেপির জোটে যোগ দিতেই ইউসুফ পাঠানকে জমি উপহার চীনের বিরুদ্ধে অর্থনৈতিক গোয়েন্দা তৎপরতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘চাম্পি’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে বাংলাদেশের পূজায় চমকে গেলেন ময়ূখ, চাইলেন চট্টগ্রামের জন্য পুরস্কার জ্বালানি তেলের দামে বড় লাফ সৌদিগামী ফ্লাইট বাতিলের সংখ্যা দাঁড়াল ১৩৫, ভোগান্তির শেষ কোথায় আলজেরিয়ার সঙ্গে সমঝোতা স্মারক জ্বালানি সহযোগিতার নতুন সুযোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৯৭ শতাংশ কাজ শেষে কেন বাতিল হলো বিআরটি, এতে লাভ না ক্ষতি? আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর