বাসা থেকে মব করে যুব মহিলা লীগ নেত্রী শারমিনকে আটক, প্রতিবন্ধী সন্তানকে নিয়ে উদ্বেগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ October, ২০২৬

বাসা থেকে মব করে যুব মহিলা লীগ নেত্রী শারমিনকে আটক, প্রতিবন্ধী সন্তানকে নিয়ে উদ্বেগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ October, ২০২৬ |
যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মীকে তাঁর নিজ বাসা থেকে মব করে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাঁর পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, শারমিনের দুটি ছোট সন্তান রয়েছে, যাদের একজন বিশেষ চাহিদাসম্পন্ন। শিশুটির সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে। এ অবস্থায় মাকে গ্রেপ্তার করায় সন্তানদের দেখাশোনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। শারমিন সুলতানা শর্মী বিশিষ্ট আবৃত্তিশিল্পী, উপস্থাপক ও অভিনেতা এবং বাংলা একাডেমির পরিচালক ড. শাহাদাত হোসেন নিপুর স্ত্রী। শারমিনকে বাসা থেকে গ্রেপ্তারের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর স্বজন, সহকর্মী ও রাজনৈতিক পরিচিতজনরা। তাঁদের দাবি, শারমিনের অনুপস্থিতিতে ছোট দুই শিশু সন্তানের দেখভালের জন্য পরিবারের পক্ষ থেকে পর্যাপ্ত কেউ নেই। পরিবারের ঘনিষ্ঠজনদের ভাষ্য,

বিশেষ করে অস্ত্রোপচার করা শিশুটির নিয়মিত যত্ন ও দেখভালের প্রয়োজন রয়েছে। এমন পরিস্থিতিতে শিশুদের মাকে গ্রেপ্তার করায় তাদের শারীরিক ও মানসিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। এদিকে, শারমিন সুলতানার গ্রেপ্তারের পেছনে কী অভিযোগ বা মামলার কারণ রয়েছে, তা নিয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। তাঁকে কোন মামলায় এবং কোন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়েও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য প্রয়োজন। শারমিনের স্বজন ও পরিচিতজনদের প্রশ্ন, গুরুতর যত্নের প্রয়োজন থাকা দুই শিশুর মায়ের ক্ষেত্রে গ্রেপ্তারের সময় মানবিক বিষয়গুলো বিবেচনা করা হয়েছে কি না। বিশেষ করে সম্প্রতি অস্ত্রোপচার হওয়া শিশুটির দেখভালের বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁর জামিন বা বিকল্প কোনো

আইনি ব্যবস্থার সুযোগ রয়েছে কি না, সে প্রশ্নও তুলেছেন তারা। পরিবারের পক্ষ থেকে শারমিনের মুক্তি এবং শিশু দুটির নিরাপত্তা ও প্রয়োজনীয় পরিচর্যা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা রায় লেখায় এআই ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা প্রধান বিচারপতির ইয়ামিন হত্যায় ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন কক্সবাজারে শ্যামলী সিমেন্টের ডিলার ও খুচরা বিক্রেতা সম্মেলন মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’ ২১ জেলায় নাশকতা ও প্রাণহানি: সরকার কি নিয়ন্ত্রণ হারাচ্ছে? রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা