বাঁশখালীতে শেখ হাসিনার জন্মদিন উদযাপনের প্রস্তুতির সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে শেখ হাসিনার জন্মদিন উদযাপনের প্রস্তুতির সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৬ |
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৮০তম জন্মবার্ষিকী আয়োজনের প্রস্তুতি নস্যাৎ করে দিয়েছে বাঁশখালী থানা পুলিশ। গত রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার একাধিক স্থানে ঝটিকা ও সাঁড়াশি অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের মোট আটজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে জন্মদিনের কেক কাটার আয়োজনের খবর পেয়ে একটি কেকও জব্দ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ​ জন্মদিনের কেক জব্দ ও গভীর রাতের অভিযান ​পুলিশ সূত্রের তথ্যমতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে গত রোববার দিনভর ও রাতে বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে পৃথক একাধিক দল নিয়ে অভিযান পরিচালনা করা হয়। গোপন সূত্রে খবর আসে, একটি গোষ্ঠী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার

জন্মবার্ষিকী উপলক্ষে কেক কেটে বিশেষ উদ্যাপনের প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয় বিরোধী পক্ষের নেতা-কর্মীদের গোপন সূত্র ধরে তাৎক্ষণিক উপস্থিত হয়ে পুলিশ আয়োজনটি ভণ্ডুল করে দেয় এবং কেকসহ মূল আয়োজক ও কর্মীদের গ্রেফতার করেন। ​ গ্রেপ্তারকৃতদের পরিচয় ​গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের ২ জন, যুবলীগের ২ জন এবং ছাত্রলীগের ৪ জন কর্মী-সমর্থক। • ​আওয়ামী লীগ: শেখেরখীল ইউনিয়নের আহম্মদ হোসেন (৫৫) ও বৈলছড়ি ইউনিয়নের জাকের আহাম্মদ (৬০)। • ​যুবলীগ: গন্ডামারা ইউনিয়নের জাফর আহাম্মদ (৩২) এবং শীলকূপ ইউনিয়নের জমির উদ্দিন (২৮)। • ​ছাত্রলীগ: গন্ডামারা ইউনিয়নের রিয়াজ উদ্দিন (২১), সৈয়দ নুর হৃদয় (২৩), এস এম মোজাম্মেল হক (২২) এবং চাম্বল ইউনিয়নের আজাদ মিয়া (১৮)। ​ পুলিশের বক্তব্য ও পরবর্তী পদক্ষেপ ​বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

(ওসি) মো. রবিউল হক জানান, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে একাধিক টিম সার্বক্ষণিক অভিযানে ছিল। অভিযানের অংশ হিসেবেই তাদের গ্রেপ্তার করা হয়। ​গ্রেপ্তারকৃত আটজনকে আইনগত প্রক্রিয়া শেষে গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জনস্বার্থে ও অপরাধ নিয়ন্ত্রণে বাঁশখালীর বিভিন্ন স্থানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদল নেতার আধিপত্য বিস্তার: মাদকের ভাগ-বাটোয়ারা থেকে বাকলিয়ায় প্রকাশ্য যুদ্ধ এশিয়ান গেমস ক্রিকেট: না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ ও শ্রীলঙ্কা শেখ হাসিনাকে নিয়ে ব্যঙ্গচিত্র পোস্ট: গোপালগঞ্জ এনসিপির সদস্য সচিবের দুঃখ প্রকাশ শুধুমাত্র ছাত্রলীগ নেতার সাথে পরিচয় থাকার কারণে চবি শিক্ষার্থীকে রাতভর পিটিয়ে পুলিশে দিল শিবির বাঁশখালীতে শেখ হাসিনার জন্মদিন উদযাপনের প্রস্তুতির সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রয়ের অভিযোগে যুবদলের মবঃ শর্তসাপেক্ষে আটক ইউপিএল-এর দুই কর্মীকে ছাড়লো পুলিশ যুবদল নেতার আধিপত্য বিস্তার: মাদকের ভাগ-বাটোয়ারা থেকে বাকলিয়ায় প্রকাশ্য যুদ্ধ কন্টেন্ট ক্রিয়েটরের অফিস ও হাউজিং প্রকল্পে হামলা-লুটপাটের মামলায় জামায়াতে ইসলামীর এমপি’র জামাতা গ্রেপ্তার হরমুজ প্রণালীর সাবমেরিন ক্যাবল নিয়ে ইরানের হুমকি: বিশ্বজুড়ে ইন্টারনেট বিপর্যয়ের আশঙ্কা পাকিস্তানের অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম আসেনি মা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে পুত্র সজীব ওয়াজেদের আবেগঘন বার্তা “জানিনা চিঠিটি আপনার কাছে পৌঁছাবে কিনা…”—শেখ হাসিনাকে জন্মদিনে ১৩ বছরের কিশোরীর অশ্রুসিক্ত চিঠি ভাইরাল শেখ হাসিনার জন্মদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি শেখ হাসিনার জন্মদিনে ‘কেক কাটার অপরাধে’ আটক ১৫ যুক্তরাষ্ট্র কী রূপপুর চালু হতে দেবে? আটক জাসদ কর্মীদের জামিন চাওয়ায় আইনজীবীকে আদালত প্রাঙ্গণে সরকারি কৌঁসুলির মারধরের অভিযোগ! পারফরম্যান্সে উন্নতি হলেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ রাড্ডা ক্লিনিক ভাঙচুর-দখল: প্রভাবশালী বিএনপি নেতাদের বাদ দিয়ে পুলিশের জালে কেবল চুনোপুঁটিরা অসুস্থতায় এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন শান্ত ছাত্রদল নেত্রীর সাথে যুবদল নেতার গোপন সম্পর্ক, নেত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা