ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শিল্পী-সাংস্কৃতিক কর্মীদের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্র ইউনিয়নের সাবেক নেতা আটক
২০২৩ সালে কৌশলগত অংশীদারত্ব ও অঙ্গীকার, ২০২৬ সালে বিনিয়োগে আগ্রহ ও সহযোগিতাঃ জাপান-বাংলাদেশ সম্পর্কের ধারাবাহিকতা
অগ্নিকন্যা মতিয়া চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী: বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, আদর্শিক দৃঢ়তা আর কৃষিতে যাঁর অনন্য অবদান
ইরানে ফের মার্কিন হামলার শঙ্কায় বেড়েছে তেলের দাম
ট্রাম্প কোণঠাসা করলেও নতি স্বীকারের লক্ষণ নেই ইরানের
নিউইয়র্কে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন ৩ দিন ধরে নিখোঁজ
সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর প্রয়াণে ছাত্রলীগের গভীর শোক ও শ্রদ্ধাজ্ঞাপন
শেখ হাসিনার জন্মদিনে ‘কেক কাটার অপরাধে’ আটক ১৫
শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটতে রাজধানীর উত্তরায় একটি বাসায় জড়ো হওয়ার ঘটনায় ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাদের বিরুদ্ধে কোনো নাশকতা বা সহিংসতার ঘটনা ঘটার তথ্য না থাকলেও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার ২৮শে সেপ্টেম্বর, বিকেল সাড়ে ৫টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরে বরগুনা-২ আসনের এমপি শওকত হাসানুর রহমান রিমনের বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের উত্তরা পশ্চিম থানায় নেওয়া হয়।
উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, এমপির বাসায় ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়েছেন এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ১৫ জনকে আটক
করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। থানা পুলিশ বলছে, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করে সেখানে জড়ো হয়েছিলেন তারা। পুলিশের উপস্থিতি টের পাওয়ার পর তাদের আটক করা হয়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হবে বলেও জানিয়েছে পুলিশ। তবে কেবল জন্মদিন উপলক্ষে কেক কাটার জন্য জড়ো হওয়া এবং সন্ত্রাসবিরোধী আইনে মামলা করার মধ্যে কী ধরনের সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ রয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতা, সহিংসতা বা অন্য কোনো অপরাধ সংঘটনের অভিযোগের তথ্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এর আগে দেশের বিভিন্ন স্থানেও শেখ হাসিনার জন্মদিন পালনকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতাকর্মীদের আটক বা গ্রেপ্তারের ঘটনা
ঘটেছে। চট্টগ্রামে জন্মদিন পালনকে কেন্দ্র করে সাতজনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।