ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা
ঢাবির হলে কমিটির বদলে সমন্বয়ক দিল শিবির, মিশ্র প্রতিক্রিয়া
গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
চট্টগ্রামে কলেজছাত্রীকে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি
জিপিএ-৫ পেয়েও যে কারণে ভর্তির জন্য কলেজ পায়নি ২২০৫ শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ
ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি
তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩
রাজধানীর শেরেবাংলা নগরের ইন্দিরা রোডে তেজগাঁও কলেজ জামে মসজিদের দ্বিতীয় তলায় কথিত গোপন বৈঠকে অংশ নেওয়ার অভিযোগে ২৩ জনকে আটক করেছে পুলিশ।
জঙ্গিবাদী কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আজ ১৮ই সেপ্টেম্বর, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে মসজিদটির দ্বিতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের একটি বিশেষ বার্তায় বলা হয়েছে, জঙ্গি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সন্দেহে শিহাব উদ্দিন নামে এক ব্যক্তির নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের একটি দল সেখানে গোপন বৈঠকে বসেছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে মসজিদে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ।
অভিযানের সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বাহিনীর ৩০ থেকে ৪০
জন সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। অভিযান শেষে সেখান থেকে ২৩ জনকে আটক করা হয়। ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, “মসজিদে গোপন বৈঠক চলাকালে সন্দেহজনক ২৩ জঙ্গিকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।” তবে আটক ব্যক্তিরা ঠিক কোন সংগঠনের সঙ্গে যুক্ত, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। তাদের সঙ্গে জঙ্গি কার্যক্রমের কোনো ধরনের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা যাচাই করে দেখা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। অভিযানের পর ঘটনাস্থলে পুলিশের সদস্যদের পাশাপাশি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরাও উপস্থিত হন। আটক ব্যক্তিদের পরিচয় এবং তাদের বিরুদ্ধে আগে থেকে
কোনো ধরনের অভিযোগ রয়েছে কি না, সেসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, অভিযানের পর থেকে ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি নজরদারির মধ্যে রাখা হয়েছে।