ডাকসুতে ছেঁড়া হলো জিন্নাহর ছবি, টাঙানো হলো রাজাকার গোলাম আযমকে জুতাপেটার ছবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৬

ডাকসুতে ছেঁড়া হলো জিন্নাহর ছবি, টাঙানো হলো রাজাকার গোলাম আযমকে জুতাপেটার ছবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৬ |
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে সংগ্রহশালায় গিয়ে ছবিটির ফ্রেম ভেঙে ছবি ছিঁড়ে ফেলেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরা সেখানে ১৯৮১ সালে বায়তুল মোকাররমে কুখ্যাত রাজাকার গোলাম আযমকে জুতাপেটা করার একটি ছবি টাঙিয়ে দেন। জিন্নাহর ছবি ছেঁড়া ওই শিক্ষার্থীর নাম আবু তৈয়ব হাবিলদার। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০০১–০২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বর্তমানে উর্দু বিভাগের চতুর্থ বর্ষে পড়ছেন। সর্বশেষ ডাকসু নির্বাচনে সবচেয়ে বেশি বয়সী প্রার্থী হিসেবে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। আবু তৈয়ব হাবিলদার বলেন, ‘এই খলনায়কের ছবি কেন ডাকসুতে থাকবে? একাত্তর ও ভাষা সংগ্রাম আমরা ভুলিনি।’ তাঁর

প্রশ্ন, ডাকসুর নির্বাচনী ইশতেহারে জিন্নাহকে নায়ক হিসেবে প্রতিষ্ঠার কোনো কথা ছিল কি না। এর আগে গতকাল রোববার সংস্কার শেষে ডাকসুর সংগ্রহশালা চালু করা হয়। সেখানে নতুন করে মোহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি যুক্ত করা হয়েছিল। এর একটি ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে দেওয়া জিন্নাহর বক্তব্যের ছবি। ওই বক্তব্যে তিনি পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উর্দুর পক্ষে অবস্থান নিয়েছিলেন। অন্য একটি ছবি ১৯৪০ সালের মার্চে লাহোরে নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক সম্মেলনের দলগত ছবি, যেখানে জিন্নাহ ছিলেন। তৃতীয়টি ১৯৭০ সালের নির্বাচন নিয়ে পাকিস্তানের ডন পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনের পেপার কাটিং, যাতে জিন্নাহর ছবি ছিল। সংগ্রহশালায় জিন্নাহর ছবি যুক্ত করার বিষয়টি নিয়ে গতকালই বিতর্ক তৈরি

হয়। ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা বলেছিলেন, সেখানে জিন্নাহর কোনো একক ছবি রাখা হয়নি। ১৯০৫ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনার ছবি একক ফ্রেমে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলার পর সংগ্রহশালায় রাজাকার গোলাম আযমকে জুতাপেটা করার ছবি টাঙিয়ে দেন ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরা। ছবিটি ১৯৮১ সালের একটি ঘটনার। ওই ছবিতে বায়তুল মোকাররমে রাজাকার গোলাম আযমকে জুতাপেটা করতে দেখা যায়। ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক অর্ক বড়ুয়া বলেন, ‘গতকাল ফাতিমা তাসনিম জুমা বলেছিল, তার ইচ্ছা হয়েছে, তাই জিন্নাহর ছবি লাগিয়েছে। ঠিক তেমনই আমাদের ইচ্ছা করেছে রাজাকার গোলাম আযমের ছবি লাগাতে, তাই লাগিয়েছি।’ এদিকে জিন্নাহর

ছবি ভেঙে ফেলার ঘটনায় ডাকসুর সাধারণ সম্পাদক শিবির নেতা এস এম ফরহাদ বলেন, পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে ঘোষণার বিষয়ে জিন্নাহর দেওয়া বক্তব্য সংগ্রহশালায় রাখার উদ্দেশ্য ছিল বাংলাদেশের বিরুদ্ধে তাঁর অবস্থান তুলে ধরা। এস এম ফরহাদ বলেন, ‘ইতিহাস গোপন করা মানে তা উন্মোচন করার পরিবর্তে জিন্নাহর পক্ষ নেওয়া।’ শিক্ষার্থীরা কেন ছবিটি ভেঙেছেন, তা তিনি বুঝতে পারছেন না বলেও মন্তব্য করেন। জিন্নাহর ছবি রাখার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলও। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি যুক্ত করার ঘটনা মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে যাওয়ার লক্ষণ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা কেরানীগঞ্জে সেলুনে ঢুকে যুবককে এলোপাতাড়ি গুলি, কুপিয়ে হত্যা পদ্মা-যমুনার পানি বাড়ছে, তলিয়ে গেছে ফসলি জমি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া কারাগারে জন্মের পর মায়ের সঙ্গে কাটল ৭ বছর, অবশেষে মুক্ত মোবাশ্বেরা ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি ফলাফলে ট্রাম্পের হস্তক্ষেপ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা ‘কখনও ভাবিনি, জীবনে আবার এমন একটা সময় আসবে’ গরু চুরিতে আটক শিবির নেতা সাঈদীকে গরুর সাথে বেঁধে রাখল সাধারণ জনতা কোটিপতির সংখ্যা বেড়ে চললেও কমছে সাধারণের ক্রয়ক্ষমতা, দরিদ্রের খাবারে পড়েছে টান ঘড়ি কিনতে গিয়ে পরিচয়, অতঃপর প্রতারণা ও ধর্ষণ: এনসিপি নেতার বিরুদ্ধে মামলা সাফ চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশিত বিশ্বকাপ বর্জন করে বাংলাদেশের ক্রিকেটের স্বার্থবিরোধী সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন বিএনপি সরকারের ক্যাঙ্গারু কোর্টে ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকসহ ৭ জনের ফাঁসির রায় পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: সাত নেতার বিরুদ্ধে রায় প্রত্যাখ্যান আওয়ামী লীগের মানবাধিকার সংগঠন জেএমবিএফ-এর তীব্র নিন্দা: বিচারিক মানদণ্ড অনুসরণ না করেই আওয়ামী লীগের ৭ নেতার রায় ঘোষণা ছাত্রলীগের সাবেক ১৬ সভাপতি-সাধারণ সম্পাদকের যৌথ বিবৃতি: অবৈধ ক্যাঙ্গারু কোর্টের রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান