১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে আইনি নিষেধাজ্ঞা চায় পাকিস্তানের এক প্রদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ সেপ্টেম্বর, ২০২৬

১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে আইনি নিষেধাজ্ঞা চায় পাকিস্তানের এক প্রদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ সেপ্টেম্বর, ২০২৬ |
ষোলো বছরের কম বয়সিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর আইনি নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়ে একটি সর্বসম্মত প্রস্তাব পাশ করেছে পাকিস্তানের পাঞ্জাব বিধানসভা। সরকারি দলের সদস্য সারা আহমেদ আইনসভায় এই প্রস্তাবটি উত্থাপন করেন। প্রস্তাবে বলা হয়েছে, শিশুদের শারীরিক, মানসিক এবং নৈতিক বিকাশ সুরক্ষিত রাখার ক্ষেত্রে রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব রয়েছে। সোশ্যাল মিডিয়ার অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে বর্তমান প্রজন্ম সাইবার বুলিং, অনলাইন যৌন নিপীড়ন এবং নানা ধরনের অনুপযুক্ত কনটেন্টের মতো মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে দেশটিতে কঠোর আইন প্রণয়ন জরুরি বলে মত দেওয়া হয়। প্রস্তাবটিতে সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ নেওয়ারও তাগিদ দেওয়া হয়েছে। এর মধ্যে

রয়েছে ১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে আইনি নিষেধাজ্ঞা আরোপ করা এবং সব প্ল্যাটফর্মে কার্যকর বয়স যাচাইকরণ ব্যবস্থা চালু করতে পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটিকে (পিটিএ) নির্দেশ দেওয়া। পাশাপাশি, অভিভাবক, শিক্ষক ও শিশুদের মাঝে সচেতনতা বাড়াতে এবং নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি বিভাগগুলোকে বিশেষ ডিজিটাল ক্যাম্পেইন পরিচালনার আহ্বান জানানো হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় শিশুদের সুরক্ষায় পাঞ্জাব বিধানসভার এই উদ্যোগ বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবলীগ নেতার পক্ষ নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিএনপি নেতা, (ভিডিও ভাইরাল) এনআইডিসহ সকল পরিচয়পত্রের পরিবর্তে আসছে ‘এক-আইডি’ ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু ১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে আইনি নিষেধাজ্ঞা চায় পাকিস্তানের এক প্রদেশ তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি এড়াতে পেন্টাগনের নতুন পদক্ষেপ ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা,বাড়ছে উত্তেজনা আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ‘৬ মাসে ২ লাখ বাংলাদেশি নেবে মালয়েশিয়া’: শাহে আলমের বক্তব্যকে ভিত্তিহীন বলল মালয়েশিয়ান সরকার এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে ফিরলেন শান্ত দ্বীনি শিক্ষার নামে মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে ধর্ষকচক্র: ৭ বছরের ছাত্রের জবানবন্দিতে উঠে এলো ভয়ঙ্কর চিত্র অর্থনীতি পুনরুদ্ধারে ইউনূসের থ্রি জিরোর পর এবার এলো তারেক রহমানের ‘থ্রি আর’ স্ট্র্যাটেজি দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক-পুলিশসহ আহত ২০ একটি বৈঠক, একটি অনুরোধ—আর বাংলাদেশের ভবিষ্যতের ১৫ বছরের জ্বালানি নিরাপত্তার নতুন দরজা