ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৬ |
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ১৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঢাকা থেকে চট্টগ্রামমুখী বাসের যাত্রীরা। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল থেকে মহাসড়কের আমতলী থেকে চান্দিনা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে এ যানজট ছড়িয়ে পড়ে। এদিকে মহাসড়কের এই দীর্ঘ যানজটে উলটোপথে যানবাহন চলাচলের কারণে বেশ কিছু জায়গায় উভয়মুখী লেনেই যানজট ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, মহাসড়কের আমতলী এলাকায় চট্টগ্রামমুখী লেনে বেশ কিছু বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কের ওই অংশে এসে যানবাহন থমকে যাচ্ছে। ওই এলাকায় আধা কিলোমিটার সড়কে ছোট বড় বেশ কিছু গর্ত রয়েছে। সড়ক বিভাগ থেকে ওই অংশে সাময়িক সংস্কার করা হলেও স্থায়ী কোনো সংস্কার করা হয়নি। যার ফলে

আমতলী এলাকার মহাসড়কের উভয় অংশে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ঢাকা থেকে ফেনীগামী স্টার লাইন বাসের চালক শামিম আহমেদ বলেন, চান্দিনা থেকে আমতলী পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক পাড়ি দিতে প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে। সকাল থেকে যাত্রীরা অনেক ভোগান্তির শিকার হয়েছেন। ঢাকা থেকে কুমিল্লাগামী এশিয়া লাইন বাসের যাত্রী ইকবাল হোসেন বলেন, চান্দিনা স্টেশনের পর থেকেই যানজটে পড়েছি। আমতলী এলাকা পাড়ি দিতে বাসে বসে সাড়ে তিন ঘণ্টা সময় অতিবাহিত করেছি। আমতলী এলাকাটা আমাদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার শাহিনুর ইসলাম বলেন, আমতলী এলাকায় মহাসড়কের উভয়মুখী লেনেই ব্যাপক খানাখন্দ সৃষ্টি হয়েছে। সম্প্রতি ওই অংশে ঢাকামুখী লেনে কিছুটা সংস্কার

করা হলেও চট্টগ্রামমুখী লেনে এখন বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে সকাল থেকেই হাইওয়ে পুলিশ মহাসড়কের কাজ করছে। কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, মহাসড়কের আমতলী এলাকায় ঢাকামুখী লেনে সাময়িক সংস্কার করা হয়েছে। চট্টগ্রামমুখী লেনে সংস্কার কাজ শুরু করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বৈছাআ নেতা মাহদীসহ আটক ৩ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি নেপালের সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান ফিলিপাইনের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৪ চার দেশে বসবাসরত বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস ওভাল অফিসে ট্রাম্পের কটাক্ষের মুখে নারী সাংবাদিক প্রেমিকের সহায়তায় স্বামী-সন্তানকে হত্যা করলেন স্ত্রী ইমাম-খাদেম সম্মানীর তালিকা তৈরিতে অসততা “সৎ লোকের শাসন” দাবিদার জামায়াতে ইসলামীর সেনাবাহিনীর দুই বছরের ‘ডেভিল হান্ট’ অভিযানেও অধরা জুলাই আন্দোলনে জেল পালানো ৬৯০ অপরাধী, তালিকায় দুই শীর্ষ জঙ্গি চাঁদার দাবিতে নোয়াখালীতে বিয়ের গাড়ীতে গুলি : গুলিবিদ্ধ ৫ রাজস্ব ঘাটতির বোঝা এবার হকারদের কাঁধে, নতুন ফি কাঠামোয় ক্ষোভ; মূল্য বৃদ্ধির আশংকায় ক্রেতারা ফাঁস হয়ে গেলো প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য প্রস্তুত করা দাবিদাওয়ার লম্বা ফর্দ ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে স্কেলের কথা জানালেন শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চাওয়া রিট খারিজ শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান এক দিন ভারতের অংশ হবে: রামদেব ‘ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী চুক্তি’ বয়ান সৃষ্টি করা মানুষগুলো কেন ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ নিয়ে নীরব?