ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
তিনজনকে আহত করা চিতা বাঘের গন্তব্য অজানা
বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ
রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা
সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের
সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে
যুবলীগ নেতা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে হত্যাচেষ্টা, মামলা করতে গিয়ে ৬৮ বছরের বৃদ্ধা মা বিএনপি অফিস ভাঙার মামলায় কারাগারে!
ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ
হাটহাজারীতে প্রকাশ্য দিবালোকে গুলি বর্ষণ: আহত-১, এলাকায় চরম আতঙ্ক
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় প্রকাশ্য দিবালোকে এক যুবককে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে আরাফাত (২৫) নামের এক তরুণ গুরুতর গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িত হিসেবে আরিফ ও ইমন নামের দুই স্থানীয় যুবকের নাম উঠে এসেছে।
আজ ১৭ আগস্ট, সোমবার আনুমানিক দুপুর দেড়টার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের বড়ুয়া পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বড়ুয়া পাড়া এলাকায় অভিযুক্ত আরিফ ও ইমনের সঙ্গে আরাফাতের তর্ক-বিতর্ক হয়। কথার কাটাকাটির একপর্যায়ে আরিফ ও ইমন সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র বের করে আরাফাতকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়ে। আকস্মিক গুলির শব্দে পুরো এলাকা জুড়ে তীব্র
আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ ছোটাছুটি শুরু করে। গুলিবিদ্ধ হয়ে আরাফাত মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি আরও জানান, “গুলিবিদ্ধ যুবকের চিকিৎসা চলছে। ঘটনার নেপথ্য কারণ উদঘাটনসহ জড়ো হওয়া অপরাধীদের গ্রেপ্তার এবং হামলায় ব্যবহৃত অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।”