২০ কোটি রুপির পারিশ্রমিক ছেড়ে প্রযোজক হওয়ার পথে শ্রদ্ধা কাপুর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৬

২০ কোটি রুপির পারিশ্রমিক ছেড়ে প্রযোজক হওয়ার পথে শ্রদ্ধা কাপুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৬ |
বলিউডে তারকাদের পারিশ্রমিক কাঠামোয় ধীরে ধীরে পরিবর্তন আসছে। সিনেমায় অভিনয়ের বিনিময়ে নির্দিষ্ট অঙ্কের পারিশ্রমিক নেওয়ার পাশাপাশি এখন অনেক তারকাই ছবির লাভ, স্বত্ব ও আইপিআরের অংশীদার হচ্ছেন। এবার একই ধরনের মডেলের কথা ভাবছেন শ্রদ্ধা কাপুরও। ‘শার্ক ট্যাংক ইন্ডিয়া’খ্যাত উদ্যোক্তা অশনীর গ্রোভারের জীবন অবলম্বনে নির্মিতব্য একটি বায়োপিকে তার স্ত্রী মাধুরী জৈন গ্রোভারের চরিত্রে অভিনয়ের কথা রয়েছে শ্রদ্ধার। সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে থাকছেন রাহুল মোদী। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, ছবিটিতে অভিনয়ের জন্য শ্রদ্ধাকে প্রায় ২০ কোটি রুপি পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সর্বশেষ আলোচনায় জানা যাচ্ছে, সেই অর্থ এককালীন পারিশ্রমিক হিসেবে নেওয়ার পরিবর্তে সিনেমাটির অন্যতম প্রযোজক হিসেবে যুক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করছেন অভিনেত্রী। এই

পদ্ধতিতে শ্রদ্ধা শুরুতে হয়ত নির্দিষ্ট কোনো পারিশ্রমিক নেবেন না। তার বদলে সিনেমার স্বত্ব, ওটিটি প্ল্যাটফর্মে বিক্রি এবং বক্স অফিসের আয় থেকে নির্দিষ্ট অংশ পাওয়ার সুযোগ থাকবে। ফলে সিনেমাটি ভালো ব্যবসা করলে তার মোট আয় ২০ কোটি রুপির প্রস্তাবিত অঙ্ককেও ছাড়িয়ে যেতে পারে। বলিউডে লাভের অংশীদারত্বের এই মডেল অবশ্য নতুন নয়। সম্প্রতি অক্ষয় কুমারও একই কৌশল অবলম্বন করে লাভবান হয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে। ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমায় তুলনামূলক কম পারিশ্রমিক নিয়ে ছবিটির একটি বড় অংশের স্বত্ব নিজের ও তার প্রযোজনা প্রতিষ্ঠানের হাতে রেখেছিলেন তিনি। সিনেমাটি সফল হওয়ার পর লাভের অংশ হিসেবে তার আয় ৩৫ কোটি রুপির বেশি হয়েছে বলে জানা

গেছে। বর্তমানে শাহরুখ খান, আমির খান, সালমান খান, অজয় দেবগন ও রণবীর সিংয়ের মতো বলিউডের শীর্ষ তারকারাও নির্দিষ্ট পারিশ্রমিকের পাশাপাশি সিনেমার মুনাফায় অংশ নেওয়ার মডেলের দিকে ঝুঁকছেন। এদিকে শ্রদ্ধা কাপুর বর্তমানে তার নতুন সিনেমা ‘ইথা’র শুটিং নিয়ে ব্যস্ত। এই ছবির জন্য তিনি ১২ থেকে ১৫ কোটি রুপি পারিশ্রমিক পাচ্ছেন বলে জানা গেছে। তবে অশনীর গ্রোভারের বায়োপিকের ক্ষেত্রে শ্রদ্ধা শেষ পর্যন্ত ২০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন, নাকি প্রযোজক হিসেবে যুক্ত হয়ে সিনেমার লাভে অংশীদার হবেন—এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রোনালদোর বিয়ের গুঞ্জনে গির্জার সামনে শত শত মানুষ মানবিক বিভাগে প্রতি ১০০ ছাত্রে ফেল ৫৯ জন পুলিশের ৭ কর্মকর্তার বদলি-পদায়ন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ ‘র’ প্রধান ঢাকায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে আরও যেসব দেশ যুদ্ধপূর্ব অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: ইরান বাবার শেষকৃত্যে ড্রোনের হানা, আইনি পদক্ষেপের প্রস্তুতি মেসির ২০ কোটি রুপির পারিশ্রমিক ছেড়ে প্রযোজক হওয়ার পথে শ্রদ্ধা কাপুর হেফাজতকে সঙ্গে নিয়ে আগামীর পথ চলার আশ্বাস তারেক রহমানের চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ, বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে গেছে ইন্দোনেশিয়া যশোরে দিনে ১৪ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ, খামারে মরছে হাজার হাজার মুরগি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে বাসা বেঁধেছে মরণঘাতী ক্যান্সার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন: পুলিশে থাকা ‘লীগের দোসর ও গুপ্তরা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে পুলিশে কর্মরত গোপালগঞ্জবাসীদের ‘গোপালী’ আখ্যা দিয়ে তাদের চিহ্নিত ও তালিকা তৈরির নির্দেশ নারায়ণগঞ্জের এমপির বিদেশি ত্রাণের লোভে ৯ বছর ধরে রোহিঙ্গা সেজে নিবন্ধিত হাজার হাজার বাংলাদেশি ফেঁসে গেলেন এনআইডি-পাসপোর্ট করতে গিয়ে এক সপ্তাহে ডিমের দাম বাড়ল দেড়গুণ, ডজন ঠেকল ১৮০ টাকায়: সিন্ডিকেট ভাঙবে কে? ১০০ কোটি টাকার জীবনরক্ষাকারী যন্ত্র অচল: অথচ সচল যন্ত্র ‘নষ্ট’ দেখিয়ে লোপাট অর্ধকোটি টাকা সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পিটুনি দিয়ে হাসপাতালে পাঠাল ছাত্রলীগ