কিয়ারার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, বিতর্কের মুখে জবাব দিলেন ইয়াশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ August, ২০২৬

আরও খবর

গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২

রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

কিয়ারার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, বিতর্কের মুখে জবাব দিলেন ইয়াশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ August, ২০২৬ |
‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ সিনেমায় কিয়ারা আদভানির ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন অভিনেতা ইয়াশ। সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে কিয়ারার অভিনয়ের প্রশংসা করে তিনি বলেন, একজন অভিনেতাকে নিয়ে নেতিবাচক মন্তব্য হলে সেগুলো উপেক্ষা করে নিজের বিশ্বাস অনুযায়ী কাজ করে যাওয়া উচিত। শনিবার বেঙ্গালুরুতে ‘টক্সিক’–এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে কিয়ারার উদ্দেশে ইয়াশ বলেন, ‘এই সিনেমায় তুমি যে ধরনের চরিত্রে অভিনয় করেছ, তাতে তোমার নিবেদন স্পষ্ট। শুরুতে আমরা ভেবেছিলাম এত বড় তারকাদের একসঙ্গে পাওয়া কঠিন হবে। কিন্তু কিয়ারা খুবই সহজ-সরলভাবে কাজটি গ্রহণ করেছে।’ সমালোচনা নিয়ে ইয়াশ আরও বলেন, ‘একজন অভিনেতা হিসেবে তোমাকে যা কিছু সহ্য করতে হয়, দুর্ভাগ্যজনকভাবে সেসব নিয়ে ভাববে না। তুমি যা

বিশ্বাস করো, সেটাই করো। মানুষ একদিন সেটার প্রশংসা করবে, উদ্‌যাপনও করবে। আসলে আমরা সময়ের চেয়ে একটু এগিয়ে আছি।’ সম্প্রতি ‘টক্সিক’–এর ‘টাবাহি’ গান প্রকাশের পর ইয়াশ ও কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক শুরু হয়। বিশেষ করে কিয়ারা বিবাহিত ও সদ্য মা হওয়ার পর এমন দৃশ্যে অভিনয় করায় অনেকে তাকে কটাক্ষ করেন। যদিও একই দৃশ্যে অভিনয় করা ইয়াশও বিবাহিত ও সন্তানের বাবা, তার ক্ষেত্রে তুলনামূলকভাবে কম সমালোচনা হয়েছে। এ প্রসঙ্গে এর আগে কিয়ারার পাশে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী হুমা কুরেশিও। তিনি নারী অভিনয়শিল্পীদের প্রতি এমন দ্বৈত মানদণ্ডের সমালোচনা করে বলেছিলেন, সিনেমার নারীরাই শেষ পর্যন্ত জয়ী হবেন। এদিকে ‘টক্সিক’–এর পুরো অভিনয়শিল্পীকে নিয়ে আশাবাদী ইয়াশ। তিনি বলেন,

‘আমি টক্সিকের প্রতিটি অভিনেতাকে প্রতিশ্রুতি দিচ্ছি, সিনেমাটি মুক্তির পর দর্শক আপনাদের অন্যভাবে দেখবেন। আর একটা বিষয়ের জন্য দুঃখিত—আমরা সত্যিই আপনাদের অনেকটা চাপ দিয়েছি।’ সিনেমাটির কাজ যে তার জন্যও সহজ ছিল না, সেটিও অনুষ্ঠানে জানান ইয়াশ। দীর্ঘ সময় ধরে শুটিং এবং চরিত্রের জন্য একাধিক লুক নিতে হয়েছে তাকে। ‘টক্সিক’কে শুধু কন্নড় সিনেমা হিসেবে দেখতেও নারাজ ইয়াশ। তার ভাষায়, এটি বিভিন্ন ভারতীয় চলচ্চিত্রশিল্পের প্রতিভাবানদের একত্র করা একটি ভারতীয় সিনেমা। তিনি বলেন, ‘এখন আর এটা কন্নড়, তামিল বা তেলেগু সিনেমা নয়। এটা একটি ভারতীয় সিনেমা। বিভিন্ন শিল্পের প্রতিভাবান মানুষ একসঙ্গে কাজ করছেন—এটাই এর সবচেয়ে বড় উদাহরণ।’ সিনেমায় ইয়াশের বোনের চরিত্রে অভিনয় করেছেন নয়নতারা। অভিনেত্রীর প্রশংসা করে

ইয়াশ তাকে ‘সবচেয়ে দুর্দান্ত বোন’ বলে অভিহিত করেন। শুটিংয়ের জন্য সময়ের সংকট থাকলেও নয়নতারার নিবেদনের প্রশংসা করেন তিনি। গীতু মোহানদাস পরিচালিত ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ সিনেমায় ইয়াশ, কিয়ারা আদভানি ও নয়নতারা ছাড়াও অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত, হুমা কুরেশি ও তারা সুতারিয়া। আগামী ২৬ আগস্ট বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান