ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
৯ দৃশ্য ও সংলাপে কাটছাঁটের পর আওয়ারাপান-২ পেল ১৬ প্লাস সার্টিফিকেট
ইমরান হাশমি অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘আওয়ারাপান ২’ প্রেক্ষাগৃহে মুক্তির জন্য ছাড়পত্র পেয়েছে। তবে মুক্তির আগে ছবিটিতে ৯টি দৃশ্য ও সংলাপে কাটছাঁটের নির্দেশ দিয়েছে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)। এসব পরিবর্তনের পর ছবিটি ‘ইউ/এ ১৬+’ সার্টিফিকেট পেয়েছে।
এর ফলে ১৬ বছর বা তার বেশি বয়সী দর্শকরা অভিভাবকের পরামর্শ বা তত্ত্বাবধানে ছবিটি দেখতে পারবেন।
৫ আগস্ট ২০২৬ জারি করা সেন্সর সনদ অনুযায়ী, ছবিটির চূড়ান্ত দৈর্ঘ্য ২ ঘণ্টা ২০ মিনিট ২০ সেকেন্ড। পুরো ছবিটি হিন্দি ভাষায় নির্মিত হলেও এতে ইংরেজি সাবটাইটেল রাখা হয়েছে।
সিবিএফসির নির্দেশনা অনুযায়ী, অতিরিক্ত সহিংসতা ও মাদক-সংক্রান্ত দৃশ্যের কারণে নির্মাতাদের কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে হয়েছে। অডিও ও সাবটাইটেল থেকে
আপত্তিকর শব্দ বাদ দিয়ে তুলনামূলক মার্জিত শব্দ ব্যবহার করা হয়েছে। পাশাপাশি রক্তক্ষয়ী দৃশ্যগুলোর তীব্রতা প্রায় ৫০ শতাংশ কমানো হয়েছে এবং সরাসরি মাদক সেবনের কয়েকটি দৃশ্য সংক্ষিপ্ত করা হয়েছে। এ ছাড়া ছবিতে মাদক ও শিশু পাচারবিরোধী সচেতনতামূলক বার্তা যুক্ত করা হয়েছে। বিভিন্ন স্থানে ধূমপান ও মাদকবিরোধী সতর্কবার্তাও সংযোজনের নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে সেন্সর বোর্ডের নির্দেশে প্রায় ৪ মিনিটের ফুটেজ বাদ দেওয়া হয়েছে এবং ২০ সেকেন্ডের একটি দৃশ্যে পরিবর্তন আনা হয়েছে। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় চলচ্চিত্র ‘আওয়ারাপান’-এর সিক্যুয়েল হিসেবে প্রায় ১৯ বছর পর নির্মিত হয়েছে ‘আওয়ারাপান ২’। দীর্ঘ প্রতীক্ষার পর ছবিটি আগামী ১৪ আগস্ট ২০২৬ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।