ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
মারা গেছেন ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত
আমির খান অভিনীত ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সাড়া জাগানো ছবি ‘গজনি’-র সেই ভয়ংকর ও আইকনিক খলনায়ক চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া প্রবীণ অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই। দীর্ঘদিন রক্তের ক্যানসারের সঙ্গে লড়াই করার পর মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এসময় তার বয়স হয়েছিল ৭৪ বছর।
এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকা এই গুণী অভিনেতার প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্রসন্তানসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন।
অভিনেতার প্রয়াণের খবরটি ভারতের সংবাদমাধ্যম ‘মিড-ডে’-কে নিশ্চিত করেছেন তার ব্যবস্থাপক সিদ্ধার্থ তিওয়ারি।
আবেগঘন কণ্ঠে তিনি জানান, প্রায় পাঁচ বছর আগে প্রদীপ রাওয়াত ক্যানসার জয় করেছিলেন। তবে
সম্প্রতি ব্যাধিটি ফের নতুন করে তার শরীরে আঘাত হানে। গত এক মাস ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং তার রক্তের প্লেটলেট সংখ্যা অত্যন্ত আশঙ্কাজনক পর্যায়ে নেমে গিয়েছিল। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন। আগামীকাল ৫ আগস্ট তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ১৯৮৫ সালে প্রয়াত মুকুল আনন্দ পরিচালিত এবং রাজ বাব্বর ও ডিম্পল কাপাডিয়া অভিনীত ‘এতবার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন প্রদীপ রাওয়াত। তবে চলচ্চিত্রে পা রাখার আগেই ১৯৮৮ সালে বিআর চোপড়ার কালজয়ী ধারাবাহিক ‘মহাভারত’-এ অশ্বত্থামার চরিত্রে অভিনয় করে ঘরে ঘরে পরিচিতি পান তিনি। নব্বইয়ের দশকে টেলিভিশন ও চলচ্চিত্রের জগতে সমান গতিতে কাজ করে গেছেন এই অভিনেতা।
এই সময়ে অমিতাভ বচ্চন অভিনীত ‘অগ্নিপথ’ (১৯৯০), ব্যাপক জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘চন্দ্রকান্তা’ (১৯৯৪), ‘কয়লা’ (১৯৯৭) এবং ‘সরফরোশ’-এর (১৯৯৯) মতো স্মরণীয় সব প্রজেক্টে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন তিনি। দুই হাজারের দশকে টিভিতে কাজের পরিমাণ কমিয়ে দিলেও হিন্দি ও বিভিন্ন আঞ্চলিক ভাষার চলচ্চিত্রে নিজের শক্তিশালী অবস্থান ধরে রাখেন প্রদীপ রাওয়াত। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত অল-টাইম ব্লকব্লাস্টার ‘লাগান’ সিনেমায় ভুবন রূপী আমির খানের দলে থাকা অলরাউন্ডার ক্রিকেটার ‘দেবা সিং সোধি’-র চরিত্রটি তাকে নতুন করে খ্যাতি এনে দেয়। এর ঠিক সাত বছর পর ২০০৮ সালে এ আর মুরুগাদোসের ব্লকবাস্টার রিভেঞ্জ থ্রিলার ‘গজনি’-তে আমির খানের মুখোমুখি নৃশংস ও রক্ত হিম করা খলনায়ক ‘গজনি ধর্মাত্মা’ চরিত্রে অভিনয় করে
তিনি ইতিহাসের পাতায় নাম লেখান। উল্লেখ্য, এই হিন্দি রিমেকের আগে ২০০৫ সালে সূর্য অভিনীত মূল তামিল ‘গজনি’ সিনেমাতেও তিনি একই খলনায়ক চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন। সর্বশেষ ২০২৫ সালে ভিকি কৌশল অভিনীত ‘ছাভা’ সিনেমায় অভিনয় করেছিলেন এই গুণী শিল্পী। আর চলতি বছরেই মুক্তিপ্রাপ্ত তেলেগু কমেডি ড্রামা ‘গায়াপাড্ডা সিমহাম’ এবং নেপালি চলচ্চিত্র ‘আ বাটা আমা’-তে শেষবারের মতো দেখা গিয়েছিল এই অভিনেতাকে। বহু দশকজুড়ে ছড়িয়ে থাকা তার বহুমুখী অভিনয় ও অসামান্য অবদান ভারতীয় চলচ্চিত্রজগতে চিরস্মরণীয় হয়ে থাকবে।