ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
ইয়াশ-কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ট্রলের জবাব দিলেন হুমা
‘টক্সিক: অ্যা ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ সিনেমার গান ‘তাবাহি’ প্রকাশের পর অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করায় সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী কিয়ারা আদভানি। বিষয়টি নিয়ে এবার প্রকাশ্যে কিয়ারার পাশে দাঁড়িয়েছেন সহ-অভিনেত্রী হুমা কুরেশি। অভিনেত্রীর তবে, এ ধরনের সমালোচনা ‘অসুস্থ’ ও ‘জঘন্য’।
সম্প্রতি একটি অনুষ্ঠানে হুমা বলেন, একই দৃশ্যে অভিনয় করলেও কিয়ারাকে যেভাবে ট্রলের শিকার হতে হয়েছে, অভিনেতা যশকে সে ধরনের সমালোচনার মুখে পড়তে হয়নি। অথচ দুজনই বিবাহিত এবং দুইজনেরই সন্তান রয়েছে।
হুমা বলেন, ‘অভিনেত্রীকে নিয়ে সমালোচনা খুবই অসুস্থ ও জঘন্য বিষয়। তবে আমি বিশ্বাস করি, এই সিনেমার নারীরা শেষ পর্যন্ত হাসবেন। কারণ মানুষের মানসিকতা কথায় বদলানো যায় না। তাই আমি চাই, সিনেমাটা
সব প্রশ্নের উত্তর দিক।’ আলোচনায় উপস্থিত ছিলেন হুমার ভাই ও অভিনেতা সাকিব সালিম। তিনিও সামাজিক মাধ্যমে হওয়া সমালোচনার নিন্দা জানিয়ে বলেন, ‘এরা কারা? আমার মনে হয় বাস্তবের পৃথিবী অনেক বেশি মানবিক, কিন্তু ইন্টারনেট নয়।’ সম্প্রতি মুক্তি পাওয়া ‘তাবাহি’ গানে যশের সঙ্গে কিয়ারা আদভানির ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তোলেন, একজন বিবাহিত নারী এবং সদ্য মা হওয়ার পরও কেন কিয়ারা এমন দৃশ্যে অভিনয় করলেন। তবে একই দৃশ্যে অভিনয় করলেও বিবাহিত ও সন্তানের বাবা যশকে প্রায় এই ধরনের সমালোচনার মুখে পড়তে হয়নি। শুধু কিয়ারা নন, তার স্বামী অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকেও সামাজিক মাধ্যমে নানা মন্তব্যের মুখোমুখি হতে হয়েছে। অনেকে তার
ইনস্টাগ্রাম পোস্টেও কিয়ারার ব্যক্তিগত জীবন ও বৈবাহিক সম্পর্ক নিয়ে মন্তব্য করেছেন। গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক: অ্যা ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ সিনেমার মাধ্যমে কেজিএফ সিরিজের পর বড় পর্দায় ফিরছেন যশ। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, তারা সুতারিয়া, রুক্মিণী বসন্ত ও হুমা কুরেশি। আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। সূত্র: এনডিটভি