প্রশ্ন ফাঁসের কারণে দ্বিতীয়বার পরীক্ষা দিতে হয়েছিল মানুষীকে! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ আগস্ট, ২০২৬

প্রশ্ন ফাঁসের কারণে দ্বিতীয়বার পরীক্ষা দিতে হয়েছিল মানুষীকে!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ আগস্ট, ২০২৬ |
সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী মানুষী চিল্লার। ২০১৫ সালের মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা নিয়ে সম্প্রতি মুখ খুললেন। মানুষী বিশ্বাস করেন, পরীক্ষা শুধু কয়েক ঘণ্টার বিষয় নয়, এর পেছনে থাকে কঠোর পরিশ্রম, ত্যাগ এবং নিজের সঙ্গে লড়াই। মানুষী জানান, ২০১৫ সালে প্রশ্নফাঁসের কারণে তাকে আবারও পরীক্ষায় অংশ নিতে হয়েছিল। অনেকের কাছে বিষয়টি সহজ মনে হলেও, কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। অভিনেত্রীর কথায়, প্রশ্নফাঁসের কারণে নতুন করে পরীক্ষা দেওয়ার বিষয়টি মেনে নেওয়া যায় না। আগের মতো উদ্যোম থাকে না। প্রথমবার পরীক্ষা দেওয়ার জন্য আমি জীবনের অনেক আনন্দ ছেড়ে দিয়েছিলাম। মানুষী জানান, সেই সময় তিনি কুচিপুড়ি নাচ শিখতেন এবং ছবি আঁকতে ভালোবাসতেন। কিন্তু ডাক্তার হওয়ার স্বপ্ন

পূরণ করতে সব শখ-আহ্লাদ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হয়েছিল। এই অভিনেত্রীর কথায়, আমি কুচিপুড়ি নাচতাম, ছবি আঁকতাম। কিন্তু পরীক্ষার প্রস্তুতির জন্য সবকিছু ছেড়ে দিতে হয়েছিল। যখন প্রশ্নফাঁসের কারণে আবার পরীক্ষা দিতে হল, তখন মনে মনে হাল ছেড়ে দিয়েছিলাম প্রায়। সাবেক এই বিশ্বসুন্দরীর মতে, এটি শুধুমাত্র তিন ঘণ্টার পরীক্ষা নয়। এর পেছনে থাকে বহু বছরের পরিশ্রম, পরিবার ও নিজের বহু ত্যাগ। তাই আবার পরীক্ষা দাও, এই কথাটা বলা যতটা সহজ, বাস্তবে তা নয়। সাম্প্রতিক সময়ের ভারতের নিট-ইউজি ২০২৬ বিতর্কে ছাত্র-ছাত্রীদের সমর্থন দিয়েছিলেন মানুষী। তিনি জানিয়েছেন, একই পরিস্থিতির মধ্যে দিয়ে যারা যাচ্ছেন, তাদের মানসিক যন্ত্রণা তিনি খুব ভালোভাবে বুঝতে পারছেন কারণ তিনিও সেই অভিজ্ঞতার

মধ্য দিয়ে গিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক কাস্পিয়ান সাগরে ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯ জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু চাকরি হারালেন আরও ৬ পুলিশ কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার সেই ওসির রিমান্ড আবেদনে যা বলল পুলিশ ১০০ ফুট লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প যেভাবে গিনেস রেকর্ড গড়ল তুরস্কের কেলকিট শহর আবারও রিমান্ডে এমপি গাজী নজরুল বৃথা গেল চেষ্টা, ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মক্কাসহ সৌদির বিভিন্ন এলাকায় সতর্কতা জারি ইসরায়েলি নাগরিকের প্রতিষ্ঠান থেকে ড্রোন কিনতে পাকি সেনাবাহিনীর সমঝোতা পর্তুগালের নতুন যুগের সূচনায় ১ হাজার গোলের স্বপ্ন রোনালদোর সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা রঞ্জন দাশের গ্যাস পাম্প দখলে নিতে প্রভাবশালীদের তালা যুবদল নেতার লুট করা ৪ ট্রাকের ৬৭ হাজার কেজি মুরগির বিষ্ঠা উদ্ধার কুমিল্লায় থানায় ভাঙচুর করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে বেরিয়ে গেল ২২ কিশোর গ্যাং সদস্য বিএনপি সরকারের উন্নয়ন: নোয়াখালীতে সাড়ে ৫ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে চিকন তার ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক