ফেসবুক স্বাভাবিক হওয়ার কথা জানাচ্ছেন ব্যবহারকারীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৬

ফেসবুক স্বাভাবিক হওয়ার কথা জানাচ্ছেন ব্যবহারকারীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৬ |
প্রায় আড়াই ঘণ্টা পর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের ওয়েব সংস্করণের পরিষেবা স্বাভাবিক হওয়ার কথা জানাচ্ছেন ব্যবহারকারীরা। তবে কী কারণে প্ল্যাটফর্ম দুটিতে বিভ্রাট ঘটেছিল সেটির আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি মূল প্রতিষ্ঠান মেটা। বিকেল পৌনে চারটার দিকে ইন্টারনেট পরিষেবার রিয়েল-টাইম অবস্থা ট্র্যাক করার প্ল্যাটফর্ম ডাউন ডিটেক্টরের ওয়েবসাইটে ব্যবহারকারীদের রিপোর্ট জানানোর মাত্রা কমে গেছে। ঢাকা থেকে ফেসবুকের ওয়েব ও অ্যাপ সংস্করণে গিয়ে ব্যবহারের ক্ষেত্রেও তেমন জটিলতা দেখা যায়নি। এর আগে বেলা সোয়া ১টা থেকে ডাউন ডিটেক্টরে ব্যবহারকারীরা ফেসবুক নিয়ে সমস্যার কথা জানাতে শুরু করেন। মার্কিন গণমাধ্যম নিউজউইক জানিয়েছে, ফেসবুকের পাশাপাশি মেটার মালিকানাধীন ইনস্টাগ্রামেও বিভ্রাট দেখা দিয়েছিল। যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডা, মেক্সিকো, যুক্তরাজ্য, ইউরোপের বিভিন্ন অঞ্চল

ও ভারতেও সমস্যা দেখা দেয়। ডাউন ডিটেক্টরের ওয়েবসাইটেও অনেক ব্যবহারকারী ফেসবুকের কার্যক্রম স্বাভাবিক হওয়ার কথা লিখেছেন। জেনেভি কর্ডোভা নামের একজন লিখেছেন, ‘ইটস ব্যাক! ফিলিপাইনে... থ্যাংকস গড!’ এছাড়া, গ্রিস ও সাইপ্রাসের ব্যবহারকারীরাও কার্যক্রম স্বাভাবিক হওয়ার কথা লিখেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ল্যাবে মানবদাঁত তৈরির পথে বিজ্ঞানীরা, চিকিৎসায় আসতে পারে বৈপ্লবিক পরিবর্তন বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন জিদান থেকে এনজো ফার্নান্দেজ—বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড দেখেছেন কারা বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম? গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ভারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ