ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জুলাই, ২০২৬

ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুলাই, ২০২৬ |
ফোনের চার্জ সম্পূর্ণ হওয়ার পরও অনেকেই চার্জারটি সকেট থেকে খুলে রাখেন না। কিন্তু কোনো ডিভাইস সংযুক্ত না থাকলেও প্লাগে লাগানো চার্জার কি বিদ্যুৎ ব্যবহার করে? প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট বলছে, উত্তর হলো—হ্যাঁ। ডিভাইস সংযুক্ত না থাকলেও চার্জার সকেটে লাগানো থাকলে অল্প পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে। এই বিদ্যুৎ খরচকে বলা হয় স্ট্যান্ডবাই পাওয়ার। চার্জারের ভেতরের ট্রান্সফরমার ও ইলেকট্রনিক সার্কিট সবসময় সক্রিয় থাকে, যাতে ডিভাইস সংযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই চার্জিং শুরু করা যায়। তবে এই বিদ্যুৎ খরচ খুবই কম। সাধারণত একটি চার্জার স্ট্যান্ডবাই অবস্থায় ০.১ থেকে ০.৫ ওয়াট বিদ্যুৎ ব্যবহার করে, যা দিনে প্রায় ২ থেকে ২৪ ওয়াট-আওয়ার বিদ্যুতের সমান। একটি চার্জারের ক্ষেত্রে এ খরচ খুব

বেশি মনে না হলেও, একটি বাড়িতে যদি একাধিক ফোন, ট্যাবলেট, ল্যাপটপ বা গেমিং ডিভাইসের চার্জার সারাক্ষণ প্লাগে লাগানো থাকে, তাহলে সম্মিলিতভাবে বিদ্যুতের অপচয় উল্লেখযোগ্য হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞদের মতে, স্ট্যান্ডবাই অবস্থায় রাখা একটি ফোন চার্জারের কারণে বছরে ব্যবহারকারীর বিদ্যুৎ বিলে প্রায় ৫০ সেন্ট থেকে ৪ ডলার পর্যন্ত অতিরিক্ত খরচ যুক্ত হতে পারে। যদিও প্রকৃত ব্যয় নির্ভর করে বিদ্যুতের স্থানীয় মূল্য এবং ব্যবহৃত চার্জারের ধরনের ওপর। শুধু চার্জারই নয়, ঘরের আরও অনেক ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার না করলেও স্ট্যান্ডবাই পাওয়ার ব্যবহার করে। এর মধ্যে রয়েছে টেলিভিশন, কম্পিউটার, গেমিং কনসোল, মাইক্রোওয়েভ, কফি মেকারসহ বিভিন্ন গৃহস্থালি যন্ত্রপাতি। কানাডা সরকারের তথ্য অনুযায়ী, একটি সাধারণ পরিবারের মোট বিদ্যুৎ ব্যবহারের

৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত স্ট্যান্ডবাই পাওয়ারের পেছনে ব্যয় হতে পারে। বিদ্যুতের অপচয় কমাতে উন্নতমানের ও শক্তি-সাশ্রয়ী চার্জার ব্যবহার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একাধিক ডিভাইস চার্জ করা যায়—এমন চার্জার ব্যবহার করলে চার্জারের সংখ্যা কমানো সম্ভব। এ ছাড়া স্মার্ট সকেট (Smart Outlet) ব্যবহার করলে স্মার্টফোনের মাধ্যমে দূর থেকেই চার্জারের বিদ্যুৎ সংযোগ বন্ধ করা যায়। পাশাপাশি চার্জার নিয়মিত পরীক্ষা করে অতিরিক্ত গরম হওয়া, ক্ষতিগ্রস্ত হওয়া বা ঢিলা সংযোগের মতো সমস্যা থাকলে দ্রুত পরিবর্তন করা উচিত। আর সবচেয়ে সহজ ও কার্যকর উপায় হলো—ব্যবহার শেষে চার্জারটি সকেট থেকে খুলে রাখা। এতে যেমন অপ্রয়োজনীয় বিদ্যুৎ অপচয় কমবে, তেমনি বৈদ্যুতিক নিরাপত্তাও নিশ্চিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও)