প্রাইভেসি ঝুঁকিতে মেটার নতুন উদ্যোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জুন, ২০২৬

প্রাইভেসি ঝুঁকিতে মেটার নতুন উদ্যোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুন, ২০২৬ |
সাধারণত যে কারও ডেটা কাস্টমাইজ প্রক্রিয়াকে সহজ করতে মেটা প্রাইভেসি সেটিংসে বিশেষ পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে। সংস্থাটি বলছে, বর্তমানে যে অ্যাক্টিভিটি ফরম আদার বিজনেস অপশনটি রয়েছে, তা বিস্তৃত করতেই এমন উদ্যোগ। যে কেউ এর মাধ্যমে ডেটাকে সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। জানতে পারবেন অ্যাপ, ই-কমার্স বা ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য কীভাবে ব্যবহার করবে মেটা। অন্যদিকে, ইয়োর অ্যাক্টিভিটি অফ মেটা টেকনোলজিস নামে পরিচিত পুরোনো সেটিংক্রমে বন্ধ করে দেওয়া হবে; যার পরিবর্তেআনা হবে সহজ কিছু ফিচার। জানা গেছে, যদি কোনো গ্রাহক এই ডেটা ব্যবহারের অনুমতি দেন, তবেই ইনস্টাগ্রাম, ফেসবুক ও মেটা সেই তথ্য এআইকে দিতে পারবে। শুধু তাই নয়, সে অনুযায়ী নিউজ ফিডে ব্যবহার করতে পারবেন। বলা

যায়, অনলাইনে কেউ যদি পণ্য বা ভ্রমণবিষয়ক তথ্য খুঁজে থাকেন, তাহলে তার ফিডে সেই বিষয়ক ভিডিও, রিল, পোস্ট বেশি দেখা যেতে পারে। অন্যদিকে, মেটা এআই ব্যবহারকারীর কোন বিষয়ে বেশি আগ্রহ ও অভ্যাস রয়েছে, সে অনুযায়ী ভালো সমাধান দিতে পারবে। যারা এই তথ্য ব্যবহার করার অনুমতি দেবেন না, তাদের ক্ষেত্রে ফিড, রিল এবং ইনস্টাগ্রাম ও ফেসবুকে তাদের লাইক, কমেন্ট, শেয়ার সে অনুযায়ী নির্ধারিত হবে। প্রথমে যুক্তরাষ্ট্রে এই নতুন পরিবর্তন দৃশ্যমান হবে। ক্রমে দেশভিত্তিক থাইল্যান্ড, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, কেনিয়া ও নাইজেরিয়ায় এটি কার্যকর হবে। অন্য সব দেশেও এটি কয়েক ধাপে বাস্তবায়ন হবে। সংস্থাটি দাবি করছে, এই আপডেটের ফলে গ্রাহক মানোন্নত ও কাস্টমাইজ

অভিজ্ঞতা পাবেন। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, এআই ও অ্যালগরিদম গ্রাহকের এই ডেটা অনেকাংশে অনিরাপদ। অন্যদিকে বিশেষজ্ঞ অনেকে মনে করছেন,এই নতুন প্রযুক্তি মেটার জন্য বড় ধরনেরচ্যালেঞ্জ তৈরি করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপনার জীবন বদলে ফেলুন, প্রতিদিন ১০ হাজার পা হাঁটুন অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন এমপিপুত্র যুবদল নেতা আটক হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শুরু শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আমির খানের তৃতীয় বিয়ে, অতিথি হচ্ছেন কারা? প্রাইভেসি ঝুঁকিতে মেটার নতুন উদ্যোগ কারখানা থেকে বিশ্বকাপ, হার না মানা এক ‘সুপার সাব’ উনদাভ রাফিনিয়ার পজিশনে কাকে পছন্দ আনচেলত্তির? জার্মানির ফুটবলীয় সৌজন্যবোধ নিয়ে প্রশ্ন আইভরিকোস্ট কোচের কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের বাসিন্দা হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ ইরানকে জয়ী বলছে ৯২% ইসরায়েলি, ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বেও সমর্থন পুলিশকে যুবলীগ নেতার হুমকি — ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ ধর্ষণ মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা ২ দিনের রিমান্ডে গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে