কারখানা থেকে বিশ্বকাপ, হার না মানা এক ‘সুপার সাব’ উনদাভ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জুন, ২০২৬

কারখানা থেকে বিশ্বকাপ, হার না মানা এক ‘সুপার সাব’ উনদাভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুন, ২০২৬ |
কিছুদিন আগেও ডেনিজ উনদাভকে নিয়ে সমালোচনা করেছেন কোচ ইউলিয়ান নাগেলসম্যান। কিন্তু সেই উনদাভই এখন বিশ্বকাপে জার্মানির অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করছেন। আইভরি কোস্টের বিপক্ষে ২-১ ব্যবধানের নাটকীয় জয়ে উনদাভের জোড়া গোল আবারও তাঁর গুরুত্ব তুলে ধরেছে। টানা দুই আসরে ব্যর্থতার পর এই জয়ের মাধ্যমে জার্মানি নকআউট পর্বে উঠেছে। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে তিনটি গোল ও দুটি অ্যাসিস্ট নিয়ে উনদাভ পাঁচটি গোলে সরাসরি অবদান রেখেছেন। ১৯৬৬ সালের পর বিশ্বকাপে কোনো বদলি খেলোয়াড়ের জন্য এই পরিসংখ্যান যৌথভাবে সর্বোচ্চ। উনদাভের আগে এমন কীর্তি আছে ক্যামেরুনের রোজার মিল্লারের (১৯৯০)। তবে ২৯ বছর বয়সী এই জার্মান স্ট্রাইকারের বিশ্বকাপ দলে জায়গা পাওয়া

একসময় অনিশ্চিত ছিল। মার্চে ঘানার বিপক্ষে বদলি হিসেবে নেমে শেষ মুহূর্তের জয়সূচক গোল করার পর নাগেলসমানের সঙ্গে প্রকাশ্য মতবিরোধ দেখা দেয়। তখন উনদাভ বলেছিলেন, তিনি জার্মানির প্রথম একাদশে নিয়মিত জায়গা পাওয়ার জন্য লড়তে চান। নাগেলসম্যানের জবাব ছিল কিছুটা অবহেলার সুরে। বলেছিলেন, ‘এ ধরনের মন্তব্য করে সে (উনদাভ) নিজের ওপর অপ্রয়োজনীয় চাপ তৈরি করছে।’ কোচের এমন কথার জবাব উনদাভ দিয়েছেন মাঠে। এখন বিশ্বকাপে দলের শুরুর একাদশে জায়গা পাওয়ার জোর দাবিদারও তিনি। আন্তর্জাতিক ফুটবলে ১১ ম্যাচে তাঁর গোলসংখ্যা পৌঁছেছে নয়টিতে। শনিবারের জয়ের পর নাগেলসমানকে জিজ্ঞেস করা হয়, ইকুয়েডরের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে উনদাভ কি শুরুর একাদশে থাকতে পারেন? তিনি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। তবে আগেও

বলেছি, বিভিন্ন পদ্ধতি নিয়ে আমরা অনেক কথা বলতে পারি। কিন্তু আমি কেন তাঁর ছন্দ নষ্ট করতে যাব? সে দুবার বদলি হিসেবে নেমেছে এবং দুবারই গোল করেছে।’ উনদাভের জন্য বিশ্বকাপে নিজেকে প্রমাণ করার এই যাত্রা জীবনের নতুন অধ্যায় মাত্র। এ পর্যন্ত পৌঁছানোর যাত্রাটা শুরু হয়েছিল আরও কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে। ‘টিকে থাকার জন্যই ওই কাজ করতে হতো’ ২০০২ বিশ্বকাপে নিজের প্রথম দুই ম্যাচেই গোল করার কীর্তি ছিল মিরোস্লাভ ক্লোসের। শনিবার উনদাভও সেই রেকর্ড গড়েছেন। এটি নিঃসন্দেহে অভিজাতদের কাতারে নাম লেখানোর মতো অর্জন। কিন্তু একসময় বিশ্বকাপে খেলা তো দূরের কথা, স্বপ্ন দেখাটাও কঠিন ছিল উনদাভের জন্য। ১৪ বছর বয়সে তিনি বাদ পড়েন জার্মান

ক্লাব ভের্ডার ব্রেমেন থেকে। ১৭ বছর বয়সে চতুর্থ বিভাগের ফুটবলে খণ্ডকালীন খেলোয়াড় হিসেবে সপ্তাহে মাত্র ১২০ পাউন্ড আয় করতেন। একই সময়ে তিনি আট ঘণ্টা কাজ করতেন একটি কারখানায়। বেলজিয়ামের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে উনদাভ বলেছিলেন, ‘ভের্ডার ব্রেমেন যখন বাদ দেয় তখন কারণ হিসেবে আমাকে খুবই স্মল উল্লেখ করেছিল। বলেছিল, এই ক্লাবে তোমার কোনো ভবিষ্যৎ নেই। সে কথা শুনে আমার হৃদয় ভেঙে গিয়েছিল।’ উনদাভ বলেন, তিনি আশা ছাড়েননি। ১৭ বছর বয়সে বাড়ি ছেড়ে জার্মানির চতুর্থ বিভাগের ক্লাব টিএসভি হাভেলজে যোগ দেন। সেখানে খেলা ও অনুশীলনের পাশাপাশি পূর্ণকালীন চাকরি করতেন। তাঁর কাজ ছিল মূলত কারখানার লেজার মেশিন চালোনো। ভোর চারটার দিকে ঘুম থেকে উঠে কারখানায়

এবং এরপর অনুশীলনে যেতেন উনদাভ। বাড়ি ফিরতেন রাত আটটার দিকে। পরদিন আবার একই কাজ করতেন। উনদাভ বলেন, ‘টিকে থাকার জন্যই ওই কাজ করতে হতো। কারণ শুধু ফুটবল থেকে যে অর্থ পেতাম, তা দিয়ে জীবন চালানো সম্ভব ছিল না।’ ২০২০ সালে উনদাভ বেলজিয়ামের দ্বিতীয় বিভাগের একটি ক্লাবে যোগ দেন। পরের বছর দলটিকে শীর্ষ বিভাগে তুলতে অবদান রাখেন। শীর্ষ পর্যায়ে ২৫ গোল করার পর সুযোগ পান ইংল্যান্ডের ক্লাব ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিঅনে। তবে ২০২২-২৩ মৌসুমে প্রিমিয়ার লিগের ২২ ম্যাচে মাত্র পাঁচ গোল করার পরও তাঁকে ডেকে নেয় জার্মানির ক্লাব স্টুটগার্ট। ২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে চুক্তি করে। বুন্দেসলিগায় ২০২৫-২৬ মৌসুমে উনদাভ ১৯ গোল করে দ্বিতীয় সর্বোচ্চ

গোলদাতা হন। সেই পারফরম্যান্সই তাঁকে বিশ্বকাপ দলে জায়গা করে দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপনার জীবন বদলে ফেলুন, প্রতিদিন ১০ হাজার পা হাঁটুন অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন এমপিপুত্র যুবদল নেতা আটক হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শুরু শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আমির খানের তৃতীয় বিয়ে, অতিথি হচ্ছেন কারা? প্রাইভেসি ঝুঁকিতে মেটার নতুন উদ্যোগ কারখানা থেকে বিশ্বকাপ, হার না মানা এক ‘সুপার সাব’ উনদাভ রাফিনিয়ার পজিশনে কাকে পছন্দ আনচেলত্তির? জার্মানির ফুটবলীয় সৌজন্যবোধ নিয়ে প্রশ্ন আইভরিকোস্ট কোচের কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের বাসিন্দা হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ ইরানকে জয়ী বলছে ৯২% ইসরায়েলি, ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বেও সমর্থন পুলিশকে যুবলীগ নেতার হুমকি — ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ ধর্ষণ মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা ২ দিনের রিমান্ডে গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে