পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুন, ২০২৬

পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুন, ২০২৬ |
কাতার বিশ্বকাপে একটু চোখ বুলিয়ে আসা যাক। রোনালদো প্রত্যাশা মিটিয়ে খেলতে পারছিলেন না। সমালোচিত হচ্ছিলেন। সুইজারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে কোচ ফার্নান্দো সান্তোস তাকে বেঞ্চে রাখেন। ৬-১ গোলে জয় পাওয়া ম্যাচে রোনালদোর বিকল্প গঞ্জালো রামোস ৪ গোল করেন। মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও তাকে বেঞ্চে রাখা হয়। যার ফল ভালো হয়নি। চার বছর পরে রোনালদো একই ক্ষুধা নিয়ে খেলে যাচ্ছেন ঠিক। কিন্তু গ্রাম্য বচন অনুযায়ী ‘ভাত পাচ্ছেন না’। ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলের সমতা দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে পর্তুগাল। রোনালদোর পারফরম্যান্স নিয়ে সমালোচনা হচ্ছে। তিনি গোলের লক্ষ্যে কোন শট নিতে পারেননি, ড্রিবল পাস করতে পারেননি, ভালো কোন আক্রমণ গড়ে দিতে পারেননি। বল ক্যারিয়ার

করা, প্রেসিং, বিল্ডআপের সামর্থ্য তো আগেই হারিয়েছেন। কিন্তু রোনালদোর পক্ষে ঢাল হয়ে তার বোন কাটিয়া আভেইরো ভিন্ন ইঙ্গিত করেছেন, ‘তারা কেমন অদ্ভূতভাবে বলের পজিশন ফিরে পাওয়ার লড়াই করতে ভুলে গেল, কাউন্টার অ্যাটাক করতে পারলো না, মিডফিল্ড থেকে শুধু বল ব্যাক পাস দিল। এই বিশ্বকাপটা আসলেই কেমন সবকিছু অদ্ভূত লাগে।’ রোনালদোকে নিয়ে মাঠে ব্রুনো ফার্নান্দেজকে প্রতিক্রিয়া অনেকের চোখে আটকেছে। তার লক্ষ্যভ্রষ্ট শটে হাত উচিয়ে ‘কী শট’ প্রতিক্রিয়া দেখান। রোনালদোকে নিয়ে ম্যাচ শেষে তরুণ মিডফিল্ডার জোয়াও নেভেসের সামাজিক মাধ্যমে করা পোস্ট আগুনে ঘি ঢেলেছে, ‘আমরা জানি, রোনালদো দলের জন্য কী কী করেছেন, কিন্তু এখন তিনি দলের অন্যদের থেকে ভিন্ন কেউ নন। দলের একজন

খেলোয়াড় মাত্র।’ বিষয়টি এখানেই শেষ হয়নি। ব্রুনো ফার্নান্দেজকে নিয়ে করা একটি পোস্টে রোনালদোর বোন লাইক দিয়ে ভাইরাল হন। যাতে লেখা ছিল‘সে (ব্রুনো) আর দশজনের মতো একজন সাধারণ খেলোয়াড় মাত্র। যখন দলে খুব করে একজন নেতার দরকার ছিল, তখন তাকে মাঠে খুঁজেই পাওয়া গেল না। অন্যের ওপর দায় ও দায়িত্ব চাপিয়ে হাওয়া হয়ে গেল।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কবি আল মুজাহিদী আর নেই পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি ‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের ক্রীড়া প্রতিমন্ত্রীর পেজ থেকে জুয়ার বিজ্ঞাপন, হ্যাকের অভিযোগ একসঙ্গে শাকিব খানের তিন সিনেমা চলছে সিনেপ্লেক্সে ‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পর্তুগালের বিশ্বকাপ ‘এখনই শেষ হয়ে যায়নি’: রোনালদো ৮০% ছেলেই আনফিট তাই ছাত্রীকে লিভ টুগেদারের প্রস্তাব অধ্যাপকের এক হাজার পিস ইয়াবাসহ আটক জুলাইযোদ্ধাকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ, করতেন মাদকবিরোধী সংগঠনও ফেনীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের জেরে ৫ ছাত্রলীগ কর্মীকে আটকের পর কারাগারে সংরক্ষিত বনের ভেতরে এলজিইডির রাস্তা: বন বিভাগের আপত্তি উপেক্ষা করে অনড় স্থানীয় সংসদ সদস্য সাভারে মাদ্রাসার টয়লেট থেকে পাকিস্তানে তৈরি রিভলবার-গুলি উদ্ধার একাত্তেরর লজ্জাজনক পরাজয়ের পর আবারও বঙ্গোপসাগরে পাকিস্তানি সাবমেরিন হামে শিশুমৃত্যুর দায়ে ইউনূস-নুরজাহানের বিচার দাবিতে মহাখালীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল গুপ্ত সংগঠন শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল