ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
স্ত্রী আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে
“কলকাতায় ‘লালবদর’ ডেকে লীগের মব” এনসিপি-শিবিরের দাবিকে ভিত্তিহীন বললেন মোশাররফ করিম
নিউইয়র্ক উৎসবে তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’
হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না
বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার
‘ডিসক্লোজার ডে’-তে ভিনগ্রহীদের নিয়ে ফিরছেন স্পিলবার্গ
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক
টানা একমাস পরীমনির রাত্রিকালীন নিরাপত্তা নিশ্চিত করেন এডিসি সাকলায়েন
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলকভাবে চাকরি থেকে অবসরে পাঠানো হচ্ছে। চিত্রনায়িকা পরীমণির সঙ্গে তার বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত এই কর্মকর্তাকে অবসরে পাঠানোর প্রজ্ঞাপনের সারসংক্ষেপে ইতিমধ্যে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি ও তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সূত্রপাত ২০২১ সালের জুন মাসে। সে সময় ঢাকার একটি ক্লাবে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন পরীমণি। সেই মামলার তদন্তভার পান গোলাম সাকলায়েন, এবং তদন্তের সূত্র ধরেই দুজনের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে বলে জানা গেছে।
বিষয়টি সামনে আসার
পর গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি পুলিশ অধিদপ্তরের কল ডিটেইল রেকর্ড ও সিসিটিভি ফুটেজ পরীক্षা করে। সেখানে দেখা যায়, ২০২১ সালের আগস্ট মাসে সাকলায়েনের স্ত্রী বাইরে থাকার সময় তার রাজারবাগের সরকারি বাসভবনে দীর্ঘ সময় অবস্থান করেন পরীমণি। পাশাপাশি একই বছরের জুলাই-আগস্টে একাধিকবার নায়িকার বাসায় রাত কাটিয়েছেন সাকলায়েন। দুজনের ফোন ও মেসেঞ্জার কথোপকথন পর্যালোচনা করে কমিটি সিদ্ধান্তে পৌঁছায় যে, সম্পর্কটি পেশাগত ছিল না। বিবাহিত ও এক সন্তানের অভিভাবক হয়েও এমন সম্পর্কে জড়ানো এবং সরকারি বাসভবনকে এজন্য ব্যবহার করার বিষয়টিকে সরকার ও পুলিশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে বিবেচনা করছে মন্ত্রণালয়। অভিযোগ ওঠার পরপরই সাকলায়েনকে ডিবি থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। তদন্তে অভিযোগের সত্যতা মেলার পর
গত ১৩ জুন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পিএসসির মতামত পাওয়ার পরই বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষরিত সারসংক্ষেপটি এখন প্রধানমন্ত্রীর কার্যালয় ঘুরে যাবে রাষ্ট্রপতির দপ্তরে। রাষ্ট্রপতির অনুমোদন পেলেই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হবে। এ ব্যাপারে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হলেও তার কাছে হালনাগাদ কোনো তথ্য নেই, সংশ্লিষ্ট শাখাই এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবে। অন্যদিকে শৃঙ্খলা শাখার উপসচিব মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।