ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
তুরস্কের সোনালী প্রজন্মকে স্তব্ধ করে জিতল অস্ট্রেলিয়া
ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পেটালো পুলিশ
শ্যুটার আসিফের পর ক্রিকেটার নাঈম: বিএনপি আমলে দুই ক্রীড়াবিদকে পুলিশি নির্যাতন
শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল?
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয়
যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল
রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকা হাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয়
‘মনোবল হারালে চলবে না’, মরক্কোর সঙ্গে ড্রয়ের পর ব্রাজিল কোচ
মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ মিশন শুরু করেছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের এমন ম্যাড়মেড়ে পারফরম্যান্সের পরও হতাশ হচ্ছেন না কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচ শেষে তিনি মনে করিয়ে দিয়েছেন, ‘প্রথম ম্যাচ জিতেই কেউ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে যায় না।’
শনিবার নিউ জার্সিতে অনুষ্ঠিত এই ম্যাচে ইসমায়েল সাইবারির গোলে প্রথমে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। ১৯৩৪ সালের পর এই প্রথম বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে হারের শঙ্কায় পড়েছিল সেলেসাওরা। তবে শেষ পর্যন্ত ভিনিসিউস জুনিয়রের চমৎকার এক গোলে সমতায় ফেরে তারা। এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেও আনচেলত্তি অকপটে স্বীকার করেছেন, তার দলের কাছ থেকে এমন খেলা কেউ আশা করেনি।
ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘শুরুর দিকে ম্যাচটা সত্যিই কঠিন ছিল।
আমার মনে হয় দল কিছুটা চাপে ছিল এবং ছেলেদের মধ্যে স্নায়ুচাপ কাজ করছিল।’ কোচ আরও যোগ করেন, ‘আমরা ভালো খেলতে পারিনি, তবে মনোবল হারালে চলবে না। এটা বিশ্বকাপের প্রথম ম্যাচ। শুরুতেই দল সব দিক থেকে নিখুঁত খেলবে—এমনটা ভাবা ঠিক নয়। যে ফলাফল এসেছে, তা একেবারে খারাপও নয়। আমরা দ্বিতীয় ম্যাচ থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব।’ এদিকে দলের অন্যতম তারকা ভিনিসিউস জুনিয়র জানান, ম্যাচের শুরুতেই ধীরগতির খেসারত দিতে হয়েছে তাদের। মরক্কোর কোচ তাঁর দলকে নির্ভীক ফুটবল খেলার যে পরামর্শ দিয়েছিলেন, সেটাই মাঠে করে দেখিয়েছে তারা। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড বলেন, ‘আমাদের শুরুটা খুবই বাজে হয়েছিল। শুরুতেই গোল খেয়ে বসলে পরে চেনা ছন্দে ফেরা কঠিন
হয়ে পড়ে। বিশ্বকাপের প্রথম ম্যাচ সব সময়ই কঠিন।’ উন্নতির ধারা বজায় রাখার তাগিদ দিয়ে ভিনিসিউস বলেন, ‘আমাদের আরও উন্নতি করতে হবে এবং সামনের দিকে তাকাতে হবে, কারণ টুর্নামেন্ট কেবল শুরু হলো। এটা বিশ্বকাপ, এখানে কোনো ম্যাচই সহজ নয়। এখন কথা বাড়িয়ে লাভ নেই, আমাদের নিজেদের ভুলগুলো শুধরে নিতে হবে।’