ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জুন, ২০২৬

ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুন, ২০২৬ |
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম মেসেঞ্জারে শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে প্রবেশে সমস্যার মুখে পড়েন বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা। বাংলাদেশেও একই ধরনের সমস্যার অভিযোগ পাওয়া গেছে। সেবা বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ইজডাউন- এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফেসবুকের সেবা নিয়ে ৫ হাজার ৭০০টির বেশি অভিযোগ জমা পড়েছে। শুক্রবার বিকেলে প্রতিষ্ঠানটি জানায়, ফেসবুকের সেবায় জটিল সমস্যা শনাক্ত হয়েছে। ব্যবহারকারীদের অভিযোগ, অনেক ক্ষেত্রে ফেসবুকের নিউজফিড লোড হচ্ছিল না, মেসেঞ্জারে বার্তা পাঠাতে বিলম্ব হচ্ছিল এবং অ্যাপে প্রবেশ করতেও সমস্যা দেখা দিচ্ছিল। যুক্তরাষ্ট্র, ফিলিপাইনসহ বিভিন্ন দেশ থেকে সবচেয়ে বেশি অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশেও শুক্রবার সন্ধ্যা সাড়ে৭টার পর থেকে ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারে বিঘ্ন ঘটার অভিজ্ঞতার

কথা জানিয়েছেন অনেক ব্যবহারকারী। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপ ও অন্যান্য প্ল্যাটফর্মে তারা এ বিষয়ে অভিযোগ করেন। তবে ঠিক কী কারণে এ বিভ্রাট ঘটেছে, কত সময় ধরে সমস্যা চলছে কিংবা কবে নাগাদ সেবা পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাও এ বিষয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের দৈনন্দিন যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক ও মেসেঞ্জার। ফলে সাময়িক এই বিভ্রাটও ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক ভোগান্তি ও উদ্বেগ তৈরি করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৩৪ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল অভিনব পদ্ধতিতে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা সরিয়ে গড়া হয় খামার! সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ‘ছাদে লোক উঠে’, বাংলাদেশের জন্য তৈরি রেলকোচের ছাদ শক্ত করেছে ভারত আয়নাবাজি: উধাও মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান, কারাগারে নিরপরাধ দিনমজুর সোনা মিয়া দেশে ফিরলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শের বাহাদুর, হাজারো সমর্থকের সংবর্ধনা জাতিসংঘের প্রতিবেদনে দিল্লির লাল কেল্লায় হামলায় আল-কায়েদা সংশ্লিষ্টরা: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দারুণ দিন: এক নজরে সব রেকর্ড চট্টগ্রামজুড়ে গ্যাসের তীব্র সংকট ও লোডশেডিং: যানচলাচল ও রান্নাঘর থেকে শিল্পকারখানায় হাহাকার এক্সপ্রেসওয়ে থেকে সিআরবি: চাঁদাবাজি, মারধর ও বাণিজ্যিক আধিপত্যের কবলে চট্টগ্রামের অর্থনীতি চট্টগ্রামে আধিপত্যের লড়াই: জমি দখল ও চাঁদাবাজির আড়ালে প্রাণহানির মিছিল ঢাকার বসুন্ধরা আবাসিক থেকে আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মীকে আটক বাঘায় ৩ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাশ করেনি রাজশাহীর ১৪ বিদ্যুৎ উপকেন্দ্রে নিরাপত্তা চেয়ে প্রশাসনে কাছে চিঠি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ ট্রাম্পকে ‘ভুয়া গোয়েন্দা তথ্য’ থেকে সতর্ক থাকতে বলল ইরান ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৮১৮ মামলা ব্রিকসের উন্নয়ন ব্যাংকে যোগ দিচ্ছে ইরান, কমবে ডলারনির্ভরতা?