‘ছিন্ন বিশ্বে’ একতার গান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জুন, ২০২৬

‘ছিন্ন বিশ্বে’ একতার গান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুন, ২০২৬ |
বিশ্বকাপ মানে যুদ্ধ। জয়-পরাজয়ের আখ্যান। আজ কানাডা, আমেরিকা ও মেক্সিকোতে সেই আখ্যানের গল্পগুলোর মঞ্চায়ন শুরু হবে ১৬ স্টেডিয়ামে। বিরোধ-সংক্ষোভে রক্তাক্ত হতে থাকা পৃথিবী ফুটবল নিয়ে খেলার আনন্দে মেতে উঠবে। ৪৮টি দল রক্তপাতহীন যুদ্ধ শেষে হাতে পাবে একটা সোনার ট্রফি। মাত্র ৩৮ দিনের ব্যাপ্তি! কিন্তু বিশ্বকাপের অভিঘাত চিরকাল ব্যাপ্তির সীমা পেরিয়ে অসীমের দিকে ডানা মেলে। সেই ডানায় কোটি মানুষের স্বপ্নের শিহরন। একটা সোনার কাপের হাতছানিতে সেই স্বপ্নের শিহরনে দুলতে দুলতে গোটা দুনিয়া এসে দাঁড়িয়েছে কানাডা-আমেরিকা-মেক্সিকোর দুয়ারে। স্বপন পাড়ের ডাক শুনেও যারা যেতে পারবেন না, তাদের জন্য আছে টেলিভিশন আর ডিজিটাল মাধ্যম। কিন্তু কেন এই উন্মাদনা? যুদ্ধ-প্রেম-মহানুভবতার গল্পে চরিত্র করা? ১২৪৮ জন ফুটবলার খেলবে

বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮ দলের হয়ে। এরাই বিশ্বকাপ গল্পের মূল চরিত্র। কিন্তু সবাই গল্পের নায়ক নন। বড়জোর পার্শ্বচরিত্র। বিশ্বকাপের নায়ক হবেন হাতেগোনা কয়েকজন। তাদের মধ্যে দু-চারজনকে পাওয়া যাবে মহানায়ক হিসেবে—কাতার বিশ্বকাপে লিওনেল মেসির মতো। কিংবা কিলিয়ান এমবাপ্পের মতো। এটুকু লেখার পর বিশ্বকাপ নামের এই মহাকাব্যিক আখ্যানের নায়ক হওয়ার মতো কয়েকটা মুখ ভেসে উঠছে মনের কোণে। যাদের একজন অবশ্যই ক্রিশ্চিয়ানো রোনালদো। যিনি শেষ বিশ্বকাপ খেলতে নামছেন। আছেন নেইমারও। কিন্তু রক্তপাতহীন বিশ্বকাপের যুদ্ধে শেষ পর্যন্ত জিতবে একটি দল। হতে পারে সেই দলের নাম ব্রাজিল কিংবা স্পেন। আর্জেন্টিনা কিংবা ফ্রান্স। জার্মান কিংবা নেদারল্যান্ডস। পর্তুগাল-ইংল্যান্ডকেই বা বাদ দেবেন কোন যুক্তিতে। আসলে এই অনিশ্চয়তাই বিশ্বকাপকে মহান

করে তোলে। চরিত্রগুলোও সবুজ ক্যানভাসে বল পায়ে গল্প লিখতে লিখতে সুমহান হয়ে ওঠেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’ বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র বিশ্বকাপে রোনালদোর ১১ গোলের ৪টিই পেনাল্টি থেকে মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনিয়ার ঘানার অদম্য লড়াই, কলম্বিয়ার স্বপ্ন খামেনির ‘রক্তের বদলা’ নেওয়ার শপথ ইরানের হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচা ডিম শনাক্ত