ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জুন, ২০২৬

ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৬ |
অবশেষে পর্দা উঠল ফিফা বিশ্বকাপের। বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণ না করলেও বাংলাদেশে উন্মাদনার কমতি নেই। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই ভাগে বিভক্ত বাংলাদেশের অন্তঃপ্রাণ সমর্থকরা। বাংলাদেশে ফুটবল উন্মাদনা একেবারে শেষ পর্যন্ত টিকে থাকতে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের চাওয়া ফাইনালে মুখোমুখি হোক ব্রাজিল-আর্জেন্টিনা। কক্সবাজারে আজ বিচ ফুটবলের সমাপনী অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তখন তিনি ব্রাজিলের হলুদ হোম জার্সি পরে ছিলেন। এতে যারা আর্জেন্টিনার সমর্থক উপস্থিত ছিলেন তাদের মাঝে খানিকটা হতাশা দেখা যায়। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল বলেন, ‘হতাশ হওয়ার কারণ নেই। আমি চাই বাংলাদেশের প্রেক্ষাপটে যারা আর্জেন্টিনা

ও ব্রাজিলের সমর্থক রয়েছে আমরা সবাই চাই যেন ব্রাজিল এবং আর্জেন্টিনা ফাইনাল খেলে। তাহলে বিশ্বকাপ উপলক্ষ্যে আমাদের যে আমেজ ও উৎসাহ রয়েছে শেষ পর্যন্ত ধরে রাখতে পারব।’ ১৯৩০ সাল থেকে বিশ্বকাপ ফুটবলের আসর চলছে। বিশ্বকাপে ব্রাজিল পাঁচ ও আর্জেন্টিনা তিন বার চ্যাম্পিয়ন হলেও কখনো দুই দল ফাইনালে মুখোমুখি হয়নি। বিশ্বকাপের মঞ্চে দুই দলের সর্বশেষ লড়াইও তিন যুগ আগে ১৯৯০ বিশ্বকাপে। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে দুই দলের ফাইনালে মুখোমুখি হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা ছিল। আর্জেন্টিনা ফাইনালে উঠলেও স্বাগতিক ব্রাজিল ১-৭ গোলে জার্মানির বিপক্ষে হেরে যায়। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে কোন দল এবং ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হবে কি না এ নিয়ে চলছে নানা রকম হিসাব-নিকাশ। সাধারণ

এক হিসাবে ব্রাজিল ও আর্জেন্টিনার সেমিফাইনালে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ব্রাজিল ও আর্জেন্টিনা উভয়কে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে এবং রাউন্ড অফ ৩২, প্রি-কোয়ার্টার ও কোয়ার্টার ফাইনাল জিততে হবে। ব্রাজিল কিংবা আর্জেন্টিনার মধ্যে এক দল গ্রুপ চ্যাম্পিয়ন আরেক দল রানার্স-আপ হলে আবার ভিন্ন সমীকরণ। আবার কেউ যদি গ্রুপে তৃতীয় হয়ে নক আউট পর্বে উঠে তাহলে আবার ভিন্ন সমীকরণ। ব্রাজিল ‘সি’ গ্রুপে থাকায় বাংলাদেশ সময় আগামীকালই বিশ্বকাপ অভিযানে মাঠে নামবে। নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ মরক্কো। আর আর্জেন্টিনা ‘জে’ গ্রুপে থাকায় তাদের প্রথম ম্যাচ বাংলাদেশ সময় ১৭ জুন কানসাসে আলজেরিয়ার বিপক্ষে। স্পোর্টস ডেস্ক

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া শিশুশ্রম রোধে প্রয়োজন শক্তিশালী জন্ম নিবন্ধন আইন কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি? কানাডার ফুটবল সাফল্যকে অনুসরণ করতে পারে বাংলাদেশ: শমিত এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা জাপানের বড় ধাক্কা, অবসরের ঘোষণা এন্দোর রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা