ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সিলেট হৃদয়ের মহাকাব্যিক ২৪২*, অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের লিড
সিলেট টেস্ট: ক্যারিবীয় পেসারদের তোপে দিনশেষে ব্যাকফুটে বাংলাদেশ
জাঙ্গুর সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের দিন
জাঙ্গুর সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের দিন
সাফে ভারতের অনূর্ধ্ব-২৩ দলের কাছেই পাত্তা পেল না পাকিস্তান
শ্রীলঙ্কার কোচের হুমকি, ফারহানের জার্সি নিলে এক বছরের নিষেধাজ্ঞা
সাফ সভাপতি আওয়ামী লীগ ঘনিষ্ঠ, তাই সাফ আয়োজনে প্রচারণা নেই বাফুফের
বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো
১৯৭০ সালের বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের ডিফেন্ডার ব্রিতো ৮৬ বছর বয়সে মারা গেছেন।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, ব্রিতো বৃহস্পতিবার মারা গেছেন। তবে তিনি কীভাবে মারা গেছেন, সে বিষয়ে তারা বিস্তারিত কিছু জানায়নি।
১৯৬৪ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ব্রাজিলের জাতীয় দলের হয়ে ৬১টি ম্যাচ খেলেন ব্রিতো। এর মধ্যে ১৯৬৬ বিশ্বকাপের একটি ম্যাচও ছিল। মাঠের রক্ষণে উইলসন পিয়াজ্জার সঙ্গে তাঁর জুটি ছিল দারুণ শক্তিশালী।
কনফেডারেশনের সভাপতি সমীর জাউদ এক বিবৃতিতে বলেন, ‘ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার ব্রিতো আমাদের ছেড়ে চলে গেলেন। ১৯৭০ সালের বিশ্বকাপ জয়ে তাঁর অবদান আমরা সবাই চিরকাল মনে রাখব।’
ব্রিতো ব্রাজিলের সেই দলেরও সদস্য ছিলেন, যারা ১৯৭১ সালে ‘কোপা রোকা’ এবং ১৯৭২
সালে ‘তাসা ইন্দিপেন্দেন্সিয়া’ ট্রফি জিতেছিল। সমীর জাউদ আরও বলেন, ‘আমাদের দেশের এই ফুটবল নায়কের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। বিশ্বকাপে খেলতে যাওয়া আমাদের খেলোয়াড়দের জন্য তাঁর এই লড়াকু মনোভাব যেন বড় অনুপ্রেরণা হয়।’ সবচেয়ে বেশি পাঁচবার বিশ্বকাপ জেতা দেশ ব্রাজিল আগামী শনিবার মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের ষষ্ঠ শিরোপার লড়াই শুরু করবে।