ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সিলেট হৃদয়ের মহাকাব্যিক ২৪২*, অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের লিড
সিলেট টেস্ট: ক্যারিবীয় পেসারদের তোপে দিনশেষে ব্যাকফুটে বাংলাদেশ
জাঙ্গুর সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের দিন
জাঙ্গুর সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের দিন
সাফে ভারতের অনূর্ধ্ব-২৩ দলের কাছেই পাত্তা পেল না পাকিস্তান
শ্রীলঙ্কার কোচের হুমকি, ফারহানের জার্সি নিলে এক বছরের নিষেধাজ্ঞা
সাফ সভাপতি আওয়ামী লীগ ঘনিষ্ঠ, তাই সাফ আয়োজনে প্রচারণা নেই বাফুফের
মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন
মেক্সিকো সিটিতে বর্ণিল ও জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করল ২০২৬ বিশ্বকাপ ফুটবল। সহ-আয়োজক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার উদ্বোধনী ম্যাচের আগে বৃহস্পতিবার ঐতিহাসিক এস্তাদিও আসতেকা স্টেডিয়ামে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৪৮ দলের এই মহাযজ্ঞের যৌথ আয়োজক হিসেবে মেক্সিকোর সঙ্গে আরও রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা। পুরো টুর্নামেন্টে সর্বমোট ১০৪টি ম্যাচ খেলা হবে। আগামী ১৯ জুলাই নিউ জার্সিতে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ক্রীড়া উৎসবের।
উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা এবং নাইজেরিয়ান গায়ক বার্না বয়। স্টেডিয়ামের হাজারো দর্শককে বুদ করে তারা পরিবেশন করেন এবারের টুর্নামেন্টের অফিশিয়াল গান ‘দাই দাই’। তাদের সেই
পারফরম্যান্সে গ্যালারিতে উপস্থিত দর্শকদের উল্লাস ও করতালি পুরো স্টেডিয়ামে এক অভূতপূর্ব আবহ তৈরি করে।
পারফরম্যান্সে গ্যালারিতে উপস্থিত দর্শকদের উল্লাস ও করতালি পুরো স্টেডিয়ামে এক অভূতপূর্ব আবহ তৈরি করে।





