জাপানের বড় ধাক্কা, অবসরের ঘোষণা এন্দোর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জুন, ২০২৬

জাপানের বড় ধাক্কা, অবসরের ঘোষণা এন্দোর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৬ |
বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র তিন দিন আগে বড় দুঃসংবাদ পেল জাপান। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন দলের অধিনায়ক ওয়াতারু এন্দো। একই সঙ্গে আন্তর্জাতিক ফুটবল থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ এই মিডফিল্ডার। ওয়াতারু এন্দো দীর্ঘদিন ধরে পায়ের চোটে ভুগছিলেন। শেষ মুহূর্ত পর্যন্ত সুস্থ হয়ে ওঠার চেষ্টা করলেও শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলার মতো অবস্থায় ফিরতে পারেননি। ফলে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন শুতো মাচিনো, যিনি জার্মান ক্লাব বরুসিয়া মনসেনগ্ল্যাডবাকের হয়ে খেলেন। ৩৩ বছর বয়সী এন্দো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নিজের হতাশার কথা জানান। তবে একই সঙ্গে তিনি সতীর্থদের প্রতি আস্থা প্রকাশ করে সমর্থকদের দলকে সমর্থন

দেওয়ার আহ্বান জানান। তিনি লেখেন, 'ভবিষ্যতে এমন একটি দিন অবশ্যই আসবে, যখন জাপান বিশ্বকাপ জিতবে। আমরা সেই বিশ্বাস রাখি এবং দলকে সমর্থন করি। উত্তর আমেরিকার এই বিশ্বকাপেই যেন সেই স্বপ্ন পূরণ হয়, সেজন্য পুরো জাপানের শক্তি এক হয়ে যাক। আমি জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে আমি একজন সাধারণ সমর্থক হিসেবে জাপানকে সমর্থন করব।' গত ফেব্রুয়ারিতে লিভারপুলের হয়ে সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচে মৌসুম শেষ হয়ে যাওয়ার মতো চোট পান এন্দো। তবে বিশ্বকাপ খেলার লক্ষ্য নিয়ে কঠোর পরিশ্রম করে তিনি ফিরে আসেন। গত ৩১ মে টোকিওতে আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচেও মাঠে নেমেছিলেন তিনি। কিন্তু সেই ম্যাচে বিরতির পর আর খেলতে পারেননি। এরপর

মেক্সিকোয় জাপানের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে থেকেও পুরোপুরি অনুশীলনে অংশ নিতে পারেননি। পরে যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে দলের বিশ্বকাপ বেস ক্যাম্পে যোগ দিলেও সময়মতো ফিটনেস ফিরে পাওয়া সম্ভব হয়নি। এন্দো বলেন, 'চোট পাওয়ার পর থেকে আমি আমার সামর্থ্যের সবটুকু দিয়েছি। তাই কোনো আক্ষেপ নেই। অবশ্যই বিশ্বকাপে খেলতে না পারার কষ্ট আছে। কিন্তু তার চেয়েও বড় বিষয় হলো, কাতার বিশ্বকাপের পর থেকে এই দলকে নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত। এমন একটি দলে পরিণত হতে সাহায্য করেছি, যেখানে বিশ্বকাপ জয়ের লক্ষ্যকে স্বাভাবিকভাবে উচ্চারণ করা যায়।' ২০১৫ সালে জাপানের হয়ে অভিষেক হয়েছিল এন্দোর। জাতীয় দলের জার্সিতে ৭৩ ম্যাচ খেলে চারটি গোল করেছেন তিনি। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপেও জাপানের

স্কোয়াডে ছিলেন। বিশেষ করে কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনের বিপক্ষে জাপানের ঐতিহাসিক জয়গুলোর অন্যতম নায়ক ছিলেন তিনি। এন্দোর অনুপস্থিতিতে জাপানের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ডিফেন্ডার কো ইতাকুরা। ইতাকুরা বলেন, 'সবচেয়ে বেশি হতাশ হয়তো ওয়াতারুই। সে এই দলের প্রকৃত নেতা ছিল। আমি দায়িত্বটা গ্রহণ করছি, তবে এর সঙ্গে অনেক দায়িত্ব ও দৃঢ়তা জড়িয়ে আছে।' বিশ্বকাপের আগে চোটের ধাক্কা জাপানকে বেশ ভুগিয়েছে। কাওরু মিতোমা হ্যামস্ট্রিং চোটের কারণে দলেই জায়গা পাননি। অন্যদিকে তাকুমি মিনামিনো হাঁটুর গুরুতর চোটের কারণে অনেক আগেই বিশ্বকাপ থেকে ছিটকে যান। নেদারল্যান্ডস, তিউনিসিয়া ও সুইডেনকে নিয়ে গঠিত কঠিন গ্রুপে খেলবে জাপান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া শিশুশ্রম রোধে প্রয়োজন শক্তিশালী জন্ম নিবন্ধন আইন কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি? কানাডার ফুটবল সাফল্যকে অনুসরণ করতে পারে বাংলাদেশ: শমিত এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা জাপানের বড় ধাক্কা, অবসরের ঘোষণা এন্দোর রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা