বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুন, ২০২৬

বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুন, ২০২৬ |
রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জয়ের মিশন শুরু করার আগে ব্রাজিল দল যেন ‘প্রাপ্য সম্মান’ পায়, সেই দাবি জানিয়েছেন তারকা মিডফিল্ডার ব্রুনো গিমারেস। গত ৮ জুন তিনি এই মন্তব্য করেন। ২০০২ সালে নিজেদের পঞ্চম ও শেষ বিশ্বকাপ জিতেছিল সেলেসাওরা। এরপর গত পাঁচটি বিশ্বকাপের চারটিতেই তারা কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে। আর ২০১৪ সালে ঘরের মাঠে সেমিফাইনালে উঠলেও জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হতে হয়েছিল তাদের। উত্তর আমেরিকায় ২০২৬ সালের এই বিশ্বকাপে অংশ নেওয়ার আগে ব্রাজিলের র‍্যাংকিং এখন ছয়ে। অতীতের মতো বড় কোনো সুপারস্টার ছাড়াই এবার মাঠে নামছে তারা। নিউ জার্সিতে ব্রাজিলের ঘাঁটি থেকে নিউক্যাসল ইউনাইটেডের এই মিডফিল্ডার সাংবাদিকদের বলেন, ‘বুকে পাঁচটা তারকা আর কারও

নেই। আমাদের দলে ভিনিসিউস জুনিয়র ও রাফিনিয়ার মতো বিশ্বসেরা ক্লাবগুলোতে খেলা দারুণ সব খেলোয়াড় আছে। আমাদের ফুটবলারদের প্রাপ্য সম্মান দেওয়া উচিত।’ লাতিন আমেরিকা অঞ্চলের ১০ দলের বাছাইপর্বে আর্জেন্টিনার চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে থেকে পঞ্চম স্থানে শেষ করেছিল কার্লো আনচেলত্তির দল। আগামী ১৩ জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে খেলা দুটি প্রীতি ম্যাচেই জয় পেয়েছে তারা। রিও ডি জেনিরোয় পানামাকে ৬-২ গোলে বিধ্বস্ত করার পর ৬ জুন ওহাইওর ক্লিভল্যান্ডে মিশরকে হারায় ২-১ ব্যবধানে। মিশরের বিপক্ষে ম্যাচের প্রথম গোলটি করা গিমারেস বলেন, ‘আমাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। দুটি প্রীতি ম্যাচেই আমরা জিতেছি এবং ভালো খেলেছি।

প্রস্তুতির জন্য আরও কয়েকটা দিন সময় আছে, তবে আমরা পুরোপুরি তৈরি। বিশ্বকাপ শুরু হলে আগের সবকিছু সবাই ভুলে যাবে। আশা করি আমরা জয় দিয়ে শুরু করতে পারব, যা আমাদের আত্মবিশ্বাস জোগাবে।’ ‘সি’ গ্রুপে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। তবে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে নেইমার খেলতে পারবেন কি না, তা নিয়ে এখনো অপেক্ষা করতে হচ্ছে দলকে। বার্সেলোনা ও পিএসজির সাবেক এই ফরোয়ার্ডের বয়স এখন ৩৪ বছর। বর্তমানে স্বদেশী ক্লাব সান্তোসের হয়ে খেলা এই তারকা ২০২৩ সালের পর থেকে জাতীয় দলের জার্সিতে আর মাঠে নামেননি। গত ৮ জুন এক বিবৃতিতে ব্রাজিল দল জানিয়েছে, নেইমার তার কাফ ইনজুরি থেকে ‘ভালোভাবেই সেরে উঠছেন’। ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ

এই গোলদাতার এমআরআই করা হয়েছে এবং রিপোর্টে দেখা গেছে তার ‘চিকিৎসায় দারুণ উন্নতি হচ্ছে’। কোচ আনচেলত্তি তাকে দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী। অবশ্য এরই মধ্যে স্কোয়াডে একটি পরিবর্তন আনতে বাধ্য হয়েছে ব্রাজিল। উরুর ইনজুরির কারণে এএস রোমার ফুলব্যাক ওয়েসলি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে আটলান্টার ২৬ বছর বয়সী মিডফিল্ডার এদেরসনকে, যিনি বিশ্বকাপের পর ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে পারেন বলে গুঞ্জন রয়েছে। এদিকে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ মিশন শুরুর আগে ইনজুরি কাটিয়ে ধীরে ধীরে পূর্ণ শক্তির দল ফিরে পাচ্ছে। আগামী ১৬ জুন প্রথম ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। মহাতারকা লিওনেল মেসি তার বাম পায়ের হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে উঠছেন, যার কারণে গত

২৫ মে ইন্টার মায়ামির হয়ে শেষ ম্যাচে সময়ের আগেই মাঠ ছাড়তে হয়েছিল তাকে। শুধু মেসিই নন, দলের অন্য খেলোয়াড়দের চোট পরিস্থিতিরও উন্নতি হচ্ছে। গত ৭ জুন কানসাস সিটির অনুশীলন সেশনে মিডফিল্ডার নিকো পাজ এবং দুই ডিফেন্ডার নাহুয়েল মোলিনা ও গঞ্জালো মনতিয়েল পুরোপুরি অংশ নিয়েছেন। তবে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এবং মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস মূল দলের সঙ্গে যোগ না দিয়ে আলাদাভাবে অনুশীলন করেছেন। মার্টিনেজ অবশ্য জানিয়েছেন তিনি খেলার জন্য প্রস্তুত থাকবেন, আর পারেদেসের চোটও অতটা গুরুতর নয় বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!