যুক্তরাষ্ট্রে একই দিনে প্রবেশ ও প্রস্থান: নজিরবিহীন শর্তের মুখে বিশ্বকাপে খেলবে ইরান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্রে একই দিনে প্রবেশ ও প্রস্থান: নজিরবিহীন শর্তের মুখে বিশ্বকাপে খেলবে ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুন, ২০২৬ |
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলার জন্য ম্যাচ ডে-তেই দেশটিতে প্রবেশ এবং খেলা শেষে ওই দিনই ফিরে যাওয়ার এক নজিরবিহীন নির্দেশনা দেওয়া হয়েছে ইরান জাতীয় ফুটবল দলকে। মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবুলফজল পসান্দিদে এই তথ্য নিশ্চিত করেছেন। চলমান ওয়াশিংটন-তেহরান সংঘাতের কারণে উদ্ভূত ভিসা জটিলতায় এমন কঠিন শর্তের মুখে পড়েছে ‘টিম মেলি’। অ্যারিজোনা বাদ, মেক্সিকো সীমান্তে ইরানের বিকল্প ক্যাম্প মূল পরিকল্পনা অনুযায়ী বিশ্বকাপের প্রস্তুতি ও ক্যাম্প করার জন্য যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টুসন শহরকে বেছে নেওয়ার কথা ছিল ইরানের। কিন্তু দীর্ঘদিনের ভিসা জটিলতা এবং একই দিনে প্রবেশ ও প্রস্থানের কঠোর শর্তের কারণে সেই পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়েছে তারা। অ্যারিজোনার পরিবর্তে ইরান এখন মেক্সিকোর

টিজুয়ানা শহরে তাদের বেস ক্যাম্প স্থাপন করেছে। সান দিয়েগোর সীমান্ত ঘেঁষা এই মেক্সিকান শহরটি থেকে সহজেই ম্যাচের দিন যুক্তরাষ্ট্রে যাতায়াত করতে পারবে ইরানি দল। ভিসার বাধ্যবাধকতা নিয়ে সাংবাদিকদের বিস্তারিত জানাতে গিয়ে ইরানের দূত আবুলফজল পসান্দিদে বলেন, ‘আমরা ম্যাচের দিন সকালে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারব এবং খেলা শেষে ওই দিনই আমাদের মার্কিন মাটি ত্যাগ করতে হবে।’ যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানের ম্যাচের সময়সূচি ইরান এবারের আসরে ‘জি’ গ্রুপে খেলছে। মেক্সিকোতে ক্যাম্প করলেও তাদের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের মাটিতে: তারিখ প্রতিপক্ষ ভেন্যু ১৫ জুন নিউজিল্যান্ড লস অ্যাঞ্জেলেস ২১ জুন বেলজিয়াম লস অ্যাঞ্জেলেস ২৬ জুন মিশর সিয়াটল সভাপতিসহ ১৫ কর্মকর্তার ভিসা বাতিল: ক্ষুব্ধ ইরান শুধু ফুটবলারদের এক দিনে যাতায়াতের নিয়মই নয়, ইরানের পুরো বহরের ভিসা নিয়ে বড় ধরনের

কূটনৈতিক জটিলতা তৈরি হয়েছে। দলের মূল খেলোয়াড় এবং টেকনিক্যাল স্টাফদের ভিসা দেওয়া হলেও ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজসহ অন্তত ১৫ জন প্রশাসনিক ও কার্যনির্বাহী কর্মকর্তাকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন প্রশাসন। মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, দেশটির রেভল্যুশনারি গার্ডসের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের স্ক্রিনিংয়ের মাধ্যমে কঠোরভাবে বাদ দেওয়া হচ্ছে। ইরানে বাধ্যতামূলক সামরিক চাকুরির কারণে অনেক সাধারণ নাগরিকও এই শাখার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, যা পুরো প্রতিনিধি দলের ভিসা প্রাপ্তিকে চরম জটিল করে তুলেছে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরান ফুটবল ফেডারেশন। বিষয়টিকে ‘খেলাধুলায় রাজনৈতিক হস্তক্ষেপের নিকৃষ্টতম উদাহরণ’ আখ্যা দিয়ে তারা ফিফার কাছে অভিযোগ দায়ের করেছে। একই সঙ্গে আয়োজক

দেশ হিসেবে বৈষম্যহীনতার নীতি লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছে তেহরান। বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম কোনো আয়োজক দেশ এমন একটি দলের বিপক্ষে টুর্নামেন্ট আয়োজন করছে, যাদের দেশের সঙ্গে তারা সরাসরি দ্বন্দ্বে লিপ্ত। ফলে পুরো বিষয়টি নিয়ে টুর্নামেন্ট আয়োজক ও নিরাপত্তা বাহিনীর ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির আভাস মার্কিন ভাইস প্রেসিডেন্টের দেশে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সহায়তা করে যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে গেল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ, কীভাবে? কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগের নেতাকর্মীরা তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের কক্সবাজারে দুর্ধর্ষ ডাকাতি, প্রবাসীর স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আ.লীগের লিফলেট তৈরি, সাবেক মহিলা ইউপি সদস্যসহ গ্রেফতার ২ পাবনায় সর্বহারা পার্টির নেতাকে গুলি করে হত্যা মধ্যরাতে পরকীয়ার সময় বিএনপি নেতা হাতেনাতে ধরা, অতঃপর… ‘রাজনীতির রিখটার স্কেলে ৮-৯ মাত্রার ভূমিকম্প হবে’— সাদ্দাম হোসেন সব দোষ একজনের ওপর চাপিয়ে দায় এড়ানো যাবে না: ওবায়দুল কাদেরের উদ্দেশে নঈম নিজাম