বিসিবির ২৫ পরিচালকের পরিচয় জেনে নিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জুন, ২০২৬

বিসিবির ২৫ পরিচালকের পরিচয় জেনে নিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুন, ২০২৬ |
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য শেষ হওয়া নির্বাচনে সভাপতি হলেন- জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দেশ সেরা সাবেক এই ওপেনার ক্রিকেট বোর্ডের ১৮তম সভাপতি হলেন। ক্লাব ক্যাটাগরিতে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক হওয়ার পর একক প্রার্থী হিসেবে পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম। তামিমসহ ক্লাব থেকে পরিচালক হয়েছেন ১২ জন। জেলা ও বিভাগ থেকে পরিচালক হয়েছেন ১০ জন। বিভিন্ন সংস্থা থেকে পরিচালক হয়েছেন একজন। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পরিচালক মনোনীত হয়েছেন দুই জন। এই ২৫ পরিচালক আগামী চার বছর ক্রিকেটের নীতি নির্ধারণ করবেন। একমাত্র সহসভাপতি হয়েছেন আবাহনী ক্লাবের কাউন্সিলর ফাহিম সিনহা। তিনি একমি গ্রুপের স্বত্বাধিকারী। ক্লাব ক্যাটাগরিতে পরিচালক হয়েছেন ইসরাফিল খসরু ও সাঈদ

ইব্রাহিম আহমেদ। এক্সিউম ক্লাবের কাউন্সিলর ইসরাফিল অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও ফেয়ার ফাইটার্স ক্লাবের ইব্রাহিম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছেলে। মোহামেডান ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান দীর্ঘদিন ধরে ক্লাব সংগঠক হিসেবে পরিচিত। এবার প্রথম বিসিবি পরিচালক হলেন। আমিনুলের বোর্ড থেকে পদত্যাগ করা মির্জা ইয়াসির মোহাম্মদ ফয়সাল ও শানিয়ান তানিম এবারও পরিচালক হয়েছেন। বসুন্ধরা রাইডার্সের কাউন্সিলর ইয়াসিরের বাবা আবুল কালাম কুমিল্লা-৫ আসনে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য হয়েছেন, ব্যবসায়ী হিসেবেও পরিচিতি আছে তার। বিপিএলের দল রংপুর রাইডার্স ও প্রিমিয়ার লিগের বসুন্ধরা স্ট্রাইকার্সের কর্মকর্তা শানিয়ান কাউন্সিলর হয়েছেন ঢাকা মেরিনার ইয়াং ক্লাব থেকে। ক্লাব ক্যাটাগরি থেকে প্রথমবারের মতো পরিচালক হয়েছেন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের আসিফ রব্বানি, আজাদ স্পোর্টিংয়ের ইয়াসির

আব্বাস, পূর্বাচল ক্রিকেট ক্লাবের সাকিফ আহমেদ ও ঢাকা ওয়ান্ডারার্সের মাহবুব আহমেদ শামীম। আসিফ রব্বানির বাবা গোলাম সিরাজ বগুড়া-৫ আসনের সংসদ সদস্য, ইয়াসির আব্বাসের বাবা ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। প্রথমবার পরিচালক হওয়া সাকিফ পেশায় ব্যবসায়ী আর মাহবুব সরকারপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের নেতা। জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতে সাতজন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েওছন। বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমান পরিচালক নির্বাচিত হয়েছেন বরিশাল বিভাগ থেকে। খুলনা থেকে বিসিবি পরিচালক হয়েছেন খুলনার বিএনপি নেতা শফিকুল আলম ও যশোরের জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামের ভাই শান্তনু ইসলাম। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ঢাকার দুই প্রার্থীর মধ্যে সাইদ বিন জামান বিমান ও

পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের ছেলে। অন্য পরিচালক আবদুল্লাহ আল ফুয়াদ আগেও বিসিবি পরিচালক ছিলেন। চট্টগ্রাম থেকে পরিচালক হওয়া দুজনের মধ্যে মিনহাজুল আবেদীন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক। লক্ষ্মীপুরের কাউন্সিলর মঈন উদ্দিন চৌধুরী সম্পর্কে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরীর চাচা। রংপুর থেকে পরিচালক হয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের ভাই ফয়সল আমীন। রাজশাহী থেকে পরিচালক হওয়া মীর শাকরুল আলম একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলে। সিলেট থেকে পরিচালক হওয়া আবদুল কাইয়ুম চৌধুরী এখন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, তিনি আগেও বিসিবি পরিচালক ছিলেন। ক্যাটাগরি-৩ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। অভিজ্ঞ এই ক্রীড়া সংগঠক এর

আগেও বিসিবি পরিচালক ছিলেন। এছাড়া এনএসসি মনোনীত দুজন পরিচালকের মধ্যে শেখ মোহাম্মদ রুহুল আমিন পেশায় ব্যবসায়ী, তার বাড়ি বাগেরহাট। অন্য পরিচালক সরফরাজ আহমেদ আরাফাত রহমান কোকো ট্রাস্টের কোঅর্ডিনেটর, তার বাড়ি সিলেটের মৌলভীবাজারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির আভাস মার্কিন ভাইস প্রেসিডেন্টের দেশে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সহায়তা করে যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে গেল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ, কীভাবে? কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগের নেতাকর্মীরা তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের কক্সবাজারে দুর্ধর্ষ ডাকাতি, প্রবাসীর স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আ.লীগের লিফলেট তৈরি, সাবেক মহিলা ইউপি সদস্যসহ গ্রেফতার ২ পাবনায় সর্বহারা পার্টির নেতাকে গুলি করে হত্যা মধ্যরাতে পরকীয়ার সময় বিএনপি নেতা হাতেনাতে ধরা, অতঃপর… ‘রাজনীতির রিখটার স্কেলে ৮-৯ মাত্রার ভূমিকম্প হবে’— সাদ্দাম হোসেন সব দোষ একজনের ওপর চাপিয়ে দায় এড়ানো যাবে না: ওবায়দুল কাদেরের উদ্দেশে নঈম নিজাম