প্রতিবাদের মুখে বিশ্বকাপে পানির বোতল বহনের অনুমতি দিচ্ছে ফিফা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জুন, ২০২৬

প্রতিবাদের মুখে বিশ্বকাপে পানির বোতল বহনের অনুমতি দিচ্ছে ফিফা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুন, ২০২৬ |
তীব্র প্রতিবাদের মুখে অবশেষে সিদ্ধান্ত বদলালো ফিফা। ২০২৬ বিশ্বকাপে স্টেডিয়ামে পুনর্ব্যবহারযোগ্য (রিফিলেবল) বোতল নিষিদ্ধ করার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে ফিফা জানিয়েছে, সমর্থকেরা স্টেডিয়ামে একটি করে নরম প্লাস্টিকের ওয়ান-টাইম পানির বোতল সঙ্গে নিয়ে ঢুকতে পারবেন। ফিফার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে বিশ্বকাপের প্রধান পরিচালন কর্মকর্তা হেইমো শিরগি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ ২০২৬-এর যেকোনো ম্যাচে সমর্থকেরা একটি করে নরম প্লাস্টিকের, ২০ আউন্স (৫৯০ মিলি) ওজনের এবং ফ্যাক্টরি-সিলড ওয়ান-টাইম পানির বোতল সঙ্গে নিয়ে ঢোকার অনুমতি পাবেন।’ এর মাত্র দুই দিন আগে ফিফা জানিয়েছিল, কোনো ধরনের পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল স্টেডিয়ামে নেওয়া যাবে না। স্টেডিয়ামের এই আচরণবিধি পরিবর্তনের

কারণে তীব্র গরমের মধ্যে তৃষ্ণার্ত সমর্থকদের টাকা দিয়ে বোতলজাত পানি কিনতে বাধ্য হতে হতো, যা নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়। নিরাপত্তার অজুহাতে ফিফা এই পদক্ষেপের যৌক্তিকতা দাবি করে জানিয়েছিল, খেলোয়াড় ও দর্শকদের আঘাতের ঝুঁকি থেকে রক্ষা করার জন্যই শক্ত বোতল নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবার ফিফা পুনরায় জানায়, সেই নিরাপত্তা শঙ্কা এখনও বহাল রয়েছে। তাই কোনো ধরনের শক্ত বা পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল সঙ্গে আনার অনুমতি দেওয়া হবে না। আবহাওয়াবিদেরা ইতিমধ্যে সতর্ক করেছেন যে, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপের খোলা স্টেডিয়ামগুলোতে তীব্র গরমের কারণে সমর্থকেরা স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন। একটি গবেষণা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিশ্বকাপের ১০৪টি ম্যাচের মধ্যে ২৬টি ম্যাচই হতে পারে

প্রচণ্ড গরম ও আর্দ্রতার মধ্যে। গত বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপেও সমর্থকেরা তীব্র গরমের অভিযোগ করেছিলেন এবং সেখানেও তাদের পানির বোতল নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। ফিফা জানিয়েছে, পরিস্থিতি সামাল দিতে স্টেডিয়াম চত্বরে পানির ব্যবস্থা, ফ্যান ও কুলিং টেন্টের ব্যবস্থা থাকবে। এছাড়া স্টেডিয়ামের ভেতরে সাধারণ মূল্যের সঙ্গেই সামঞ্জস্য রেখে বোতলজাত পানি বিক্রি করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩ রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তিতে গ্রাহকরা রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকা হাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয় রাজধানীতে ৩ ঘণ্টার ঝুমবৃষ্টি তাপমাত্রা কমল ১০ ডিগ্রি নিউইয়র্ক উৎসবে তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’ ‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী