ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা
বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো
বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন
২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ
১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়
পারিশ্রমিক না পেয়ে ইশরাকের ক্লাবের ক্রিকেটারদের ম্যাচ বয়কট
ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে শুক্রবার দেখা গেল চরম বিব্রতকর দৃশ্য। বিকেএসপির চার নম্বর মাঠে অগ্রণী ব্যাংকের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানাল ব্রাদার্স ইউনিয়ন। পরে ওয়াকওভার পেল অগ্রণী ব্যাংক। বিএনপি নেতা ও বর্তমান সরকারের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের মালিকানাধীন ব্রাদার্সের খেলোয়াড়রা টাকা না পেয়েই খেলেননি বলে জানান দলটির অধিনায়ক সোহাগ গাজী।
ঐতিহ্যবাহী ব্রাদার্সের পৃষ্ঠপোষক হয়ে ক্রীড়াঙ্গনে নিজেদের প্রভাব রেখে আসছিলেন ইশরাক। তিনি ব্রাদার্সের হয়ে বিসিবির একজন কাউন্সিলরও। কিন্তু প্রতি বছরই তাঁর ক্লাব খেলোয়াড়দের ন্যায্য পাওনা নিয়ে টানা হেঁচড়া করে। এবার দেখা গেল চূড়ান্ত রূপ। বেশিরভাগ ক্রিকেটারকে টাকা দেননি ইশরাক। তিনি ও তাঁর ক্লাবের কর্মকর্তা আমিন খান বিনা পারিশ্রমিকে দল চালাচ্ছিলেন।
শুক্রবার নিজেদের নবম ম্যাচে
ভেন্যুতে গিয়েও টাকার প্রতিশ্রুতি না পেয়ে আর মাঠে নামেননি ব্রাদার্সের ক্রিকেটাররা। এই ব্যাপারে একটি জাতীয় দৈনিককে সোহাগ গাজী বলেন, ‘আমিন খান সরাসরি জানিয়ে দেন, “খেললে খেলো, না খেললে নাই, টিম রেলিগেশনে গেলে যাক”। বর্তমানে প্লেয়াররা চরম আর্থিক সংকটে আছেন; অনেকে বাসা ভাড়া দিতে পারছেন না, বাজার করতে পারছেন না।’ গাজী অভিযোগ করেন ক্লাবের কর্মকর্তারা কদিন আগে আড়াই-তিন লাখ টাকা দিয়ে একেকজন কোরবানি দিয়েছেন। কিন্তু ক্রিকেটারদের পারিশ্রমিক দিচ্ছেন না। এবার প্রিমিয়ার লিগে ৯ ম্যাচে মাত্র একটিতে জিতেছে ব্রাদার্স। দলটির বাজে করার পেছনে অর্থনৈতিক অনিশ্চয়তা বড় কারণ। বিএনপির আশীর্বাদ নিয়ে বিসিবির সভাপতির চেয়ারে আছেন তামিম ইকবাল। ব্রাদার্স যেহেতু বিএনপি নেতা ইশরাক হোসেনের ক্লাব, কাজেই বিসিবির
পক্ষ থেকেও খেলোয়াড়রা সাহায্য পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন।