‘জয়ের ক্ষুধাই তাতিয়ে রাখছে মেসিকে’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জুন, ২০২৬

‘জয়ের ক্ষুধাই তাতিয়ে রাখছে মেসিকে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুন, ২০২৬ |
কাতার বিশ্বকাপের স্মৃতি, স্কালোনির জাদু আর মারাদোনাকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা নিয়ে খোলামেলা সাক্ষাৎকার দিলেন আর্জেন্টিনার সাবেক তারকা মাক্সি রদ্রিগেস। লিওনেল মেসিকে মাক্সি রদ্রিগেসের চেয়ে ভালো খুব কম মানুষই চেনেন। শুধু জাতীয় দলে একসঙ্গে খেলার কারণে নয়, দুজনের শুরুটাও হয়েছিল একই জায়গায়—আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজের একাডেমিতে। রোজারিওর রাস্তায় ফুটবল খেলে বড় হওয়া এই দুই তারকার পথ পরে এক হয়ে যায় জাতীয় দলে। ২০০৬ বিশ্বকাপে মেসির যখন অভিষেক হয়, তখন এই রদ্রিগেসের বদলি হিসেবেই মাঠে নেমেছিলেন ১৯ বছরের মেসি। রদ্রিগেস রসিকতা করে বলেন, ‘আমি সবসময় মেসিকে মজা করে বলি, মাঠ থেকে বের হওয়ার সময় ওেক যখন হাই-ফাইভ করেছিলাম, তখনই আমার ভেতরের

ফুটবল জাদুটা ওর মধ্যে চলে গিয়েছিল।’ ২০০৬, ২০১০ এবং ২০১৪—টানা তিনটি বিশ্বকাপ খেলা রদ্রিগেস সম্প্রতি ফিফার সঙ্গে এক আড্ডায় মেসি, মারাদোনা আর আর্জেন্টিনার বর্তমান দল নিয়ে মনের ঝাঁপি খুলেছেন। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে তার সেই আড্ডার চুম্বক অংশ তুলে ধরা হলো: প্রশ্ন: ২০১০ বিশ্বকাপে আপনার কোচ ছিলেন ডিয়েগো মারাদোনা আর সতীর্থ ছিলেন মেসি। বিশ্বের সেরা দুই ফুটবলারকে একসঙ্গে পাওয়ার অভিজ্ঞতা কেমন ছিল? মাক্সি রদ্রিগেস: ওটা স্বপ্নের মতো ছিল। মারাদোনার খেলা দেখে আমি বড় হয়েছি, তিনি আমার আদর্শ। আর লিও তো কিংবদন্তি। অনুশীলনের পর আমরা যখন ফ্রি-কিক নেওয়ার জন্য মাঠে থেকে যেতাম, ডিয়েগো (মারাদোনা) আমাদের সঙ্গে যোগ দিতেন। মারাদোনা আর মেসি যেভাবে শট নিতেন,

আমরা হাঁ করে তাকিয়ে দেখতাম। মারাদোনা তখন যেভাবে বল মারতেন, অবিশ্বাস্য! আমার মনে হয় আমাদের ব্যাক-আপ গোলকিপার আন্দুহার তার একটা শটও আটকাতে পারেনি। দেখে মনে হতো, ডিয়েগো যেন মেসিকে ফ্রি-কিক মারার শিল্পটা হাতে-কলমে শেখাচ্ছেন। আর লিওর এত সাফল্য, অথচ মানুষ হিসেবে ও ভীষণ বিনয়ী। প্রশ্ন: একজন সাবেক খেলোয়াড় হিসেবে ২০২২ কাতার বিশ্বকাপ আপনার কাছে কেমন ছিল? মাক্সি রদ্রিগেস: আমি তখন ধারাভাষ্য দিচ্ছিলাম। মাঠে যারা খেলছিল, তাদের মানসিক চাপটা আমি বুঝতে পারছিলাম। কারণ আমিও তো ওই জার্সি পরে খেলেছি। তাই আর্জেন্টিনা যখন চ্যাম্পিয়ন হলো, আনন্দের বাঁধ ভেঙে গেল। ট্রফি জেতার পর আনন্দে কেঁদে ফেলেছিলাম। একজন আর্জেন্টাইন হিসেবে, আর মেসির সাবেক সতীর্থ হিসেবে এটা

ছিল একটা স্বপ্ন পূরণ। লিওর ক্যারিয়ারে শুধু এই একটা ট্রফিই বাকি ছিল। এই ট্রফিটা ওর বিরুদ্ধে হওয়া সব সমালোচনা এক ফুঁৎকারে উড়িয়ে দিয়েছে। প্রশ্ন: কোচ হিসেবে লিওনেল স্কালোনির কোন দিকটা আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে? মাক্সি রদ্রিগেস: স্কালোনি ড্রেসিংরুম খুব ভালো বোঝেন। ফুটবল কৌশল বা ট্যাকটিকস জানা এক জিনিস, আর ২৬ জন আলাদা মানসিকতার মানুষকে এক সুতোয় বাঁধা অন্য জিনিস। ও সবার মন বুঝতে পারে। খেলোয়াড় হিসেবে স্কালোনি মাঠে ভীষণ রাগী আর চঞ্চল ছিল, কিন্তু ডাগআউটে ও এখন এত শান্ত থাকে যে আমি নিজেই অবাক হয়ে যাই! তবে সবচেয়ে বড় কথা, এত সাফল্যের পরও ও আগের মতোই মাটির মানুষ রয়ে গেছে। প্রশ্ন: কাতার

জয়ের পর এই দলের মানসিকতায় কী পরিবর্তন এসেছে? মাক্সি রদ্রিগেস: ওদের এখন বড় টুর্নামেন্ট জেতার অভিজ্ঞতা আছে। তবে জেতার ক্ষুধায় কোনো কমতি হয়নি। এই দলের কোচ আর ফুটবলারদের অনেকেই আমার বন্ধু। ওদের সঙ্গে কথা বলে দেখেছি, কাতারে জিতেছে বলেই ওরা ঢিলেমি দিচ্ছে না। ইতিহাস নতুন করে লেখার খিদেটা ওদের এখনও আছে। ২০২৬ বিশ্বকাপে নিজেদের শিরোপা ধরে রাখতে ওরা জানপ্রাণ লড়িয়ে দেবে। প্রশ্ন: মেসিকে আবারও সবকিছু উজাড় করে দিতে কোন জিনিসটা তাতিয়ে রাখছে? মাক্সি রদ্রিগেস: কেবলই জয়ের ক্ষুধা আর নতুন ইতিহাস গড়ার তাগিদ। রেকর্ড ভাঙার কথা মেসি মাথায়ই আনে না, ও শুধু দেশের জন্য খেলতে ভালোবাসে। আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়াই এখন ওর একমাত্র লক্ষ্য।

এই জেদ আর মানসিকতা আছে বলেই ও সব অর্জন করতে পেরেছে। আর এই কারণেই আমরা এখনও আর্জেন্টিনার ওই ১০ নম্বর জার্সিতে মেসির খেলা উপভোগ করতে পারছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়