নেপালকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো সাফের ফাইনালে বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জুন, ২০২৬

নেপালকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো সাফের ফাইনালে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুন, ২০২৬ |
চলতি সাফ নারী চ্যাম্পিয়নশিপে আজ গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। খেলা খুব একটা ভালো না হলেও, পিছিয়ে থেকে ম্যাচ জিতে টানা তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচের ২৩ মিনিটে দীপা শাহীর গোলে এগিয়ে যায় নেপাল। তবে ৪৫ মিনিটে কর্নার কিক থেকে সরাসরি চমৎকার এক ‘অলিম্পিক গোলে’ বাংলাদেশকে সমতায় ফেরান ঋতু পর্না। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে (স্টপেজ টাইম) জয়সূচক গোলটি করেন মোসাম্মত সাগরিকা। খেলা যখন অতিরিক্ত সময়ে গড়াচ্ছিল, ঠিক তখন বদলি খেলোয়াড় শামসুন্নাহার জুনিয়রের পাস থেকে গোল করেন আরেক বদলি খেলোয়াড় সাগরিকা। ৭১ মিনিটে আনিকা রানিয়ার জায়গায় মাঠে নেমেছিলেন তিনি। ডান দিক থেকে

বক্সে ঢুকে শামসুন্নাহার যে পাসটি বাড়িয়েছিলেন, তা থেকেই গোল করতে কোনো ভুল করেননি সাগরিকা। আগামী ৬ জুনের ফাইনালে বাংলাদেশ খেলবে ভারত ও ভুটানের মধ্যকার আজকের দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের সঙ্গে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির আভাস মার্কিন ভাইস প্রেসিডেন্টের দেশে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সহায়তা করে যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে গেল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ, কীভাবে? কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগের নেতাকর্মীরা তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের কক্সবাজারে দুর্ধর্ষ ডাকাতি, প্রবাসীর স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আ.লীগের লিফলেট তৈরি, সাবেক মহিলা ইউপি সদস্যসহ গ্রেফতার ২ পাবনায় সর্বহারা পার্টির নেতাকে গুলি করে হত্যা মধ্যরাতে পরকীয়ার সময় বিএনপি নেতা হাতেনাতে ধরা, অতঃপর… ‘রাজনীতির রিখটার স্কেলে ৮-৯ মাত্রার ভূমিকম্প হবে’— সাদ্দাম হোসেন সব দোষ একজনের ওপর চাপিয়ে দায় এড়ানো যাবে না: ওবায়দুল কাদেরের উদ্দেশে নঈম নিজাম