ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা
বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো
বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন
২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ
১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়
স্কটল্যান্ডকে হারিয়ে সিরিজে টিকে রইল বাংলাদেশ, ত্রাতা জ্যোতি-রিতু
নারী টি-টোয়েন্টি ত্রিমুখী সিরিজে অবশেষে হারের বৃত্ত থেকে বের হয়ে এসেছে বাংলাদেশ। মঙ্গলবার গ্রেঞ্জ ক্রিকেট ক্লাব মাঠে স্কটল্যান্ডকে ৩৪ রানে হারিয়েছে টাইগ্রেসরা। এই জয়ে সিরিজে টিকে থাকার পাশাপাশি পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ। এক ম্যাচ কম খেলা নেদারল্যান্ডস আছে তালিকার তিনে।
এদিন টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরুটা ভালো হয়নি। দিলারা আক্তার (১৫), জুয়াইরিয়া ফেরদৌস (০) ও তাজ নেহার (৪) দ্রুত বিদায় নিলে বিপদে পড়ে দল। সেখান থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। চতুর্থ উইকেটে তাদের ৭৭ রানের চমৎকার জুটিতে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ।
দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন জ্যোতি। ৪৭
বলের ইনিংসটি তিনি সাজান ৬টি চার ও ১টি ছক্কায়। অন্যপ্রান্তে ৩১ বলে ৩৯ রান করেন মোস্তারি। শেষ ওভারে জ্যোতি আউট হওয়ার আগে ৬ উইকেটে ১৫২ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। রান তাড়া করতে নামা স্কটল্যান্ডকে শুরুতেই চেপে ধরেন বাংলাদেশের বোলাররা। মারুফা আক্তার শুরুতেই জোড়া আঘাত হানেন। এরপর ডার্সি কার্টারকে ফিরিয়ে স্কটিশদের আরও কোণঠাসা করেন সানজিদা আক্তার মেঘলা। চতুর্থ উইকেটে সারা ব্রাইসের ৪০ রানের ইনিংসে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেছিল স্কটল্যান্ড। তবে বল হাতে আগুন ঝরিয়ে সেই প্রতিরোধ ভেঙে দেন রিতু মনি। মাত্র ১২ রান দিয়ে ৪ উইকেট নেন এই পেস অলরাউন্ডার। রিতুর তোপে ১১৮ রানেই অলআউট হয় স্কটল্যান্ড। আগামী বৃহস্পতিবার নিজেদের শেষ লিগ ম্যাচে
নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে বুধবার স্কটল্যান্ডের সঙ্গে খেলবে ডাচরা। সেই ম্যাচে নেদারল্যান্ডস জিতলে তারা বাংলাদেশের ওপরে চলে যাবে। ফলে বৃহস্পতিবারের ম্যাচটি রূপ নিতে পারে অঘোষিত সেমিফাইনালে।