১০ নম্বর জার্সির রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ মে, ২০২৬

১০ নম্বর জার্সির রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মে, ২০২৬ |
আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি ঘোষণা করেছেন চূড়ান্ত স্কোয়াড। একই সঙ্গে প্রকাশ করা হয়েছে খেলোয়াড়দের জার্সি নম্বরও। দলটির অধিনায়ক ও তারকা ফুটবলার লিওনেল মেসি এবারও নিজের পরিচিত ১০ নম্বর জার্সিতেই মাঠে নামবেন। বিশ্বকাপে মেসি প্রথম ১০ নম্বর জার্সি গায়ে তোলেন ২০১০ সালে। এরপর ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে এই জার্সি পরেই আর্জেন্টিনাকে ফাইনালে পৌঁছে দেন তিনি। ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপেও ১০ নম্বর জার্সিতে খেলেন মেসি। বিশেষ করে ২০২২ সালে তার নেতৃত্বেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ শিরোপা জয় করে আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরে নতুন একটি রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি। আর্জেন্টিনার ইতিহাসে কোনো ফুটবলার

এতবার বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরেননি। কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা চারটি বিশ্বকাপে এই ঐতিহাসিক জার্সি পরে খেলেছিলেন, যেখানে মেসির এটি পঞ্চম। প্রকাশিত তালিকা অনুযায়ী, আর্জেন্টিনা দলের ১ নম্বর জার্সি পরবেন গোলরক্ষক হুয়ান মুসো। ২ নম্বরে রয়েছেন লিওনার্দো বালের্দি এবং ৩ নম্বর জার্সি পেয়েছেন নিকোলাস তাগলিয়াফিকো। ৪ নম্বর জার্সিতে খেলবেন গনসালো মন্তিয়েল, আর ৫ নম্বরে থাকছেন লিয়ান্দ্রো পারেদেস। ৬ নম্বর জার্সি পরবেন লিসান্দ্রো মার্টিনেজ এবং ৭ নম্বরে থাকবেন রদ্রিগো ডি পল। ৮ নম্বর জার্সি দেওয়া হয়েছে ভ্যালেন্তিন বার্কোকে, ৯ নম্বরে খেলবেন হুলিয়ান আলভারেজ এবং ১০ নম্বরে থাকছেন লিওনেল মেসি। এছাড়া ১১ নম্বর জার্সি পেয়েছেন জিওভানি লো সেলসো। ১২ নম্বরে রয়েছেন জেরোনিমো রুলি এবং ১৩

নম্বরে ক্রিস্তিয়ান রোমেরো। ১৪ নম্বর জার্সি পরবেন এক্সেকিয়েল পালাসিওস, ১৫ নম্বরে নিকোলাস গনসালেস এবং ১৬ নম্বরে থিয়াগো আলমাদা। ১৭ নম্বর জার্সি পেয়েছেন জুলিয়ানো সিমেওনে, ১৮ নম্বরে থাকছেন নিকো পাজ এবং ১৯ নম্বর জার্সি পরবেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। ২০ নম্বর জার্সিতে খেলবেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। দলের বাকি সদস্যদের মধ্যে ২১ নম্বর জার্সি পরবেন হোসে ম্যানুয়েল লোপেস। ২২ নম্বর জার্সি পেয়েছেন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ এবং ২৩ নম্বরে থাকছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ২৪ নম্বর জার্সি পরবেন এনজো ফার্নান্দেজ, ২৫ নম্বরে থাকছেন ফাকুন্দো মেদিনা এবং ২৬ নম্বর জার্সিতে মাঠে নামবেন নাহুয়েল মোলিনা। সূত্র- মুন্দো আলবিসেলেস্তে

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়