জয় দিয়ে সাফের সূচনা করল বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ মে, ২০২৬

জয় দিয়ে সাফের সূচনা করল বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৬ |
হ্যাটট্রিক সাফ শিরোপার মিশনে জয় দিয়েই যাত্রা শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়েছে পিটার বাটলারের শিষ্যরা। ম্যাচে বাংলাদেশ জয় পেলেও ভিন্ন হতে পারত স্কোরলাইন। এই মালদ্বীপকেই প্রথম ম্যাচে ১১-০ গোলে হারিয়েছিল ভারত। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে মালদ্বীপ। বাংলাদেশের বিপক্ষে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল তারা। প্রতিপক্ষ গোলরক্ষক ফাতিমাত সুজান প্রশংসার দাবি রাখেন। বেশ কিছু নিশ্চিত গোল থেকে বাংলাদেশকে বঞ্চিত করেছেন তিনি। ম্যাচের একদম শুরুতেই মাত্র ১৩ সেকেন্ডে গোল করে সুইডেনপ্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী যে ঝড়ের আভাস দিয়েছিলেন, পুরো ম্যাচে তেমন কিছুই দেখা গেল না। এদিন বাংলাদেশের ডিফেন্সের দুর্বলতা ছিল বেশ চোখে পড়ার মতো। মূলত উইঙ্গার হিসেবে পরিচিত হলেও এই

ম্যাচে কোচ পিটার বাটলার তাকে খেলিয়েছেন স্ট্রাইকিং পজিশনে। গত আসরের পাঁচ গোলদাতা তহুরা খাতুনকে বেঞ্চে বসিয়ে একাদশে সুযোগ পেয়েই কোচের আস্থার দারুণ প্রতিদান দিলেন সুইডেনপ্রবাসী এই তারকা। ম্যাচের তিন মিনিটে দ্বিগুণ হতে পারত ব্যবধান। অলিম্পিক গোল মিস হয় ঋতুপর্ণার। তার শট সেকেন্ড বারে লেগে ফিরে আসে। শুরুতেই পিছিয়ে পড়ে দিশেহারা হয়ে পড়ে মালদ্বীপ। সেই সুযোগ কাজে লাগিয়ে আক্রমণের ধারা অব্যাহত রাখে বাংলাদেশ। যার ফল আসে ম্যাচের ৩৪ মিনিটে। সতীর্থের বাড়ানো বল পেয়ে ফাঁকা বক্সে ঢুকে জোরালো শটে মালদ্বীপের জালে বল জড়ান উমহেলা মারমা। ব্যবধান দ্বিগুণ করে উল্লাসে মাতে বাংলাদেশ শিবির। প্রথমার্ধজুড়েই একচেটিয়া আধিপত্য ছিল বাংলাদেশের মেয়েদের। তবে ৪৩ মিনিটে খেলার ধারার বিপরীতে

গিয়ে একটি গোল শোধ করে বসে মালদ্বীপ। প্রায় ৩০ গজ দূর থেকে আচমকা এক দূরপাল্লার শট নেন মারিয়াম নুরা। বলটি ক্রসবারে লেগে গোললাইন পার হয়ে যায়। বাংলাদেশের গোলরক্ষক লাফিয়েও বলের নাগাল পাননি। মালদ্বীপের এই একমাত্র গোছানো আক্রমণ থেকেই ব্যবধান কমে দাঁড়ায় ২-১। এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় প্রতিপক্ষ মালদ্বীপ। ৫৩ মিনিটে বাংলাদেশের ডিফেন্সের দুর্বলতায় বল পেয়ে যান মারিয়াম রিফা। বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তারকে একা পেয়েও গোল করতে পারেননি তিনি। তার শট সহজেই তালুবন্দি করেন মিলি। তবে তিন মিনিট পরেই সমতায় ফেরে মালদ্বীপ। আমিনাথ ফাজলার গোলে সমতায় ফেরে তারা। এই গোলে বড় দায় রয়েছে বাংলাদেশ

দলের সাবেক অধিনায়ক আফঈদা খন্দকারের। সহজ ট্যাকল মিস করায় এই গোল করার সুযোগ পেয়েছে মালদ্বীপ। ৬৪ মিনিটে আবারও লিড নেয় বাংলাদেশ। বক্সের বাঁ প্রান্ত থেকে ঋতুপর্ণার ক্রস রুখতে ব্যর্থ হন মালদ্বীপের গোলরক্ষক। এই সুযোগে সহজেই বল জালে জড়িয়ে দেন সুরভী আকন্দ প্রীতি। এরপর একের পর এক আক্রমণ করলেও আর গোলের দেখা মিলছিল না বাংলাদেশের। ম্যাচের শেষ মিনিটে ঋতুপর্ণার ফ্রি-কিক থেকে হেডে বল জালে জড়ান কোহাতি কিসকু। ফলে ৪-২ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে পিটার বাটলারের শিষ্যদের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়