টিকিটের চড়া দাম নিয়ে যুক্তরাষ্ট্রে ফিফাকে আইনি নোটিশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মে, ২০২৬

টিকিটের চড়া দাম নিয়ে যুক্তরাষ্ট্রে ফিফাকে আইনি নোটিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৬ |
আসন্ন বিশ্বকাপে টিকিটের অতিরিক্ত মূল্য নির্ধারণের কারণে ফিফাকে আইনি নোটিশ পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউজার্জি অঙ্গরাজ্য কর্তৃপক্ষ। অতিরিক্ত মূল্য নির্ধারণের পরও স্টেডিয়ামে দর্শককে যথাযথ আসন দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। যা নিয়ে তদন্ত করছে এই দুই অঙ্গরাজ্য। স্থানীয় সময় বুধবার এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিতিয়া জেমস এবং নিউজার্সির জেনিফার ড্যাভেনপোর্ট জানান, ২০২৬ বিশ্বকাপের ম্যাচগুলোর টিকিটের দাম আগের যেকোনো বিশ্বকাপের তুলনায় অনেক বেশি। টিকিটের চাহিদার ওপর ভিত্তি করে দাম কমানো-বাড়ানোর জন্য ফিফা এবারই প্রথম ‘ডায়নামিক প্রাইসিং’ পদ্ধতি ব্যবহার করেছে। তবে সাধারণ ফুটবলপ্রেমীদের অভিযোগ, ভালো মানের আসনের জন্য টাকা দিলেও তুলনামূলক নিম্নমান ও কম আকর্ষণীয় আসন মিলছে। টিকিট ক্রেতাদের এমন

অভিযোগ নজরে আসার পর অঙ্গরাজ্য কর্তৃপক্ষ আইনি নোটিশ পাঠানোর মতো পদক্ষেপ নিয়েছে। ম্যাচের টিকিট বিক্রি শুরু হয় গত অক্টোবরে। চড়া দাম নির্ধারণের বিষয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিপুল চাহিদার বিষয়টি সামনে আনেন। দাবি করেন, এতো চাহিদার বিপরীতে আসন সংখ্যা বা টিকিট সরবরাহের সক্ষমতা সীমিত। আইনি নোটিশে ফিফার কাছে দুই অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচগুলোর টিকিটের অতিরিক্ত মূল্য নির্ধারণের কাঠামো, স্টেডিয়ামে আসনের অবস্থানের ভিত্তিতে মূল্য নির্ধারণের পদ্ধতিসহ আরও কিছু বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে। নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিতিয়া জেমস বলেন, কাউকে যেন কৌশলে বোকা বানিয়ে আকাশচুম্বী দাম দিতে বাধ্য করা না হয়। পাশাপাশি গ্রাহক যে আসনের টিকিট কেটেছেন তাদের সেটিই পাওয়ার

বিষয়টি নিশ্চিত করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়